ঘটনা-১ এর ব্যাখ্যাটির বৈশিষ্ট্য নির্ণয় কর।
উত্তর: ঘটনা-১ এর ব্যাখ্যাটি লৌকিক ব্যাখ্যা হিসেবে পরিচিত। নিচে লৌকিক ব্যাখ্যার বৈশিষ্ট্য নির্ণয় করা হলো-১. লৌকিক ব্যাখ্যায় কার্যকারণ সম্পর্কের কোনো স্থান নেই। এ ব্যাখ্যায় যে কারণ উল্লেখ করা হয় তা কার্যকারণ সম্পর্কে সম্পর্কযুক্ত নয়। এ প্রকার ব্যাখ্যা সাধারণ মানুষের মনোভাব ও দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে এ ব্যাখ্যা প্রতিষ্ঠিত হয়। যেমন- শীতল দেবী অসন্তুষ্ট হলে কলেরা রোগ হয়। এ ব্যাখ্যা অলৌকিক ও অবাস্তব। এখানে কার্যকারণ সম্পর্কের কোনো স্থান নেই।২. লৌকিক ব্যাখ্যা অন্ধবিশ্বাস ও কুসংস্কারের ফল। কেননা এ ব্যাখ্যা গোঁড়ামি ও অন্ধবিশ্বাস দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। সাধারণ মানুষ বিনা বিচারে এ ধরনের ব্যাখ্যা প্রদান করে। এ ব্যাখ্যা তারা নিজেরা বিশ্বাস করে এবং অন্যকে বিশ্বাস করতে বাধ্য করে। ফলে তারা মুক্ত ও স্বাধীন চিন্তা করতে পারে না। যুক্তি ও বিজ্ঞান থেকেও তারা অনেক দূরে অবস্থান করে।৩. লৌকিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয়। যেহেতু মানুষ মনগড়া ধারণার ওপর ভিত্তি করে লৌকিক ব্যাখ্যা প্রদান করে সেহেতু একেক ব্যক্তির কাছে লৌকিক ব্যাখ্যা একেক রকম। আবার বিশ্বাসও যেহেতু মানুষে মানুষে ভিন্ন হয়, তাই ভিন্ন ভিন্ন বিশ্বাসের কারণে ব্যাখ্যাও ভিন্ন ভিন্ন হয়।৪ . লৌকিক ব্যাখ্যা যাচাইযোগ্য নয়। যেহেতু লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে কোনো প্রাকৃতিক নিয়ম বা কার্যকারণ সম্পর্কের উল্লেখ থাকে না, তাই এ ব্যাখ্যা যাচাইযোগ্য নয়। তাছাড়া লৌকিক ব্যাখ্যা বিশ্বাস নির্ভর হয় বলে তা যাচাই করা যায় না। যাচাই করতে গেলেই এ ব্যাখ্যার অসারতা প্রমাণিত হয়।৫. লৌকিক ব্যাখ্যার কোনো সার্বিক নিয়ম নেই। এ ব্যাখ্যা এক একটি ঘটনাকে একেকভাবে ব্যাখ্যা করে। তাই এখানে কোনো নিয়ম প্রতিষ্ঠিত হয় না। বাস্তবিকপক্ষে অন্ধবিশ্বাস ও লৌকিকতার কোনো সার্বিক নিয়ম নেই। এ ব্যাখ্যা নিয়ম-শৃঙ্খলাবিহীন কুসংস্কারাচ্ছন্ন এক পশ্চাৎপদ প্রক্রিয়া।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ঘটনা-১ এর ব্যাখ্যাটির বৈশিষ্ট্য নির্ণয় কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর