ঘটনা-১ এ উল্লিখিত চিত্র-A এবং চিত্র-B এর সম্পর্ক বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ঘটনা-১ এ চিত্র-A এর 'মাধ্যাকর্ষণ নিয়ম' এবং চিত্র-B এর 'জোয়ার ভাটা' এ দুটি বিষয়ই বৈজ্ঞানিক ব্যাখ্যার 'অন্তর্ভুক্তি' রূপের অধীন। নিচে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপের আলোকে তা বিশ্লেষণ করা হলো-যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় একটি কম ব্যাপক নিয়মকে একটি বেশি ব্যাপক নিয়মের অধীনে আনা হয় তাকে অন্তর্ভুক্তি বলে। অর্থাৎ এরূপ ব্যাখ্যায় একটি নিম্নতর মাধ্যমিক নিয়মকে একটি উচ্চতর প্রাথমিক নিয়মের অন্তর্ভুক্ত করা হয়। ঘটনা-১ এ চিত্র-B এর জোয়ার ভাটার নিয়মকে ব্যাখ্যা করার জন্য আমরা চিত্র-A এর মাধ্যাকর্ষণ নিয়মের অন্তর্ভুক্ত করি। অর্থাৎ জোয়ারভাটার নিয়মকে বুঝতে হলে তাকে মাধ্যাকর্ষণ নিয়মের মাধ্যমে বুঝতে হবে। এখানে মাধ্যাকর্ষণ - নিয়ম হলো বেশি ব্যাপক নিয়ম বা উচ্চতর প্রাথমিক নিয়ম। আর জোয়ার ভাটা হলো কম ব্যাপক নিয়ম বা নিম্নতর মাধ্যমিক নিয়ম।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ঘটনা-১ এ উল্লিখিত চিত্র-A এবং চিত্র-B এর সম্পর্ক বৈজ্ঞানিক ব্যাখ্যা…
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর