শেয়ারFacebookWhatsApp

চিত্র-১ এর ব্যাখ্যাটির বৈশিষ্ট্য নির্ণয় কর।

উত্তর: চিত্র-১ বৈজ্ঞানিক ব্যাখ্যা হিসেবে পরিগণিত হয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্য নিচে নির্ণয় করা হলো--১. বৈজ্ঞানিক ব্যাখ্যা কার্যকারণ নিয়মের সাথে সংশ্লিষ্ট। কেননা বৈজ্ঞানিক ব্যাখ্যায় ঘটনার কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে ব্যাখ্যা প্রদান করা হয়। কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করা হয় বলে এ ব্যাখ্যা অধিক গুরুত্ব বহন করে, যা অন্যকোনো প্রকার ব্যাখ্যা দাবি করতে পারে না।২. বৈজ্ঞানিক ব্যাখ্যায় অনুমানের একটি বিশেষ ভূমিকা থাকে। তবে সাধারণভাবে মনগড়া কোনো অনুমান বৈজ্ঞানিক ব্যাখ্যায় কার্যকর নয়। কার্যকারণ সম্পর্কের ভিত্তিতে যে অনুমান করা হয় সেই অনুমানই বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে ভূমিকা পালন করে। কেননা কার্যকারণ সম্পর্কের ভিত্তিতে যে অনুমান করা হয় তা যৌক্তিক ও বৈজ্ঞানিক হয়। আর এর ফলে বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশেষ মর্যাদায় উপনীত হয়।৩. বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে প্রকল্পের একটি যোগসূত্র আছে। যেহেতু যেকোনো আবিষ্কার ও উদ্ভাবনের আগে প্রকল্প করতে হয় সেহেতু বৈজ্ঞানিক ব্যাখ্যার পূর্বেও প্রকল্প করতে হয়। এছাড়াও বিভিন্ন প্রকার বিজ্ঞানের মৌলিক ও স্বতঃসিদ্ধ নিয়মগুলো প্রকল্পের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এদিক থেকে বলা যায়, ব্যাখ্যায় যে নিয়মগুলো উল্লেখ করা হয় তাও প্রকল্পের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠা পায়। তাই বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে প্রকল্পের ঘনিষ্ঠতা বা নিবিড় যোগসূত্র আছে।৪. বৈজ্ঞানিক ব্যাখ্যা শ্রেণিকরণের সাথে যুক্ত। শ্রেণিকরণে যেমন একটি বিশেষ উদ্দেশ্য থাকে, তেমনি বৈজ্ঞানিক ব্যাখ্যারও একটি বিশেষ উদ্দেশ্য থাকে। কোনো একটি ঘটনাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা দেওয়ার সময় কোনটি কোন শ্রেণির বা কোন ধরনের পর্যায়ভুক্ত তা নির্ণয় করা আবশ্যক। একটি ঘটনার ব্যাখ্যাকে অন্যান্য ঘটনার সাথে শ্রেণিবদ্ধ করে ব্যাখ্যা করতে হয়। তাই বৈজ্ঞানিক ব্যাখ্যা শ্রেণিকরণের সাথে যুক্ত।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

চিত্র-১ এর ব্যাখ্যাটির বৈশিষ্ট্য নির্ণয় কর।

Sylhet · 2023

উত্তর

যে ব্যাখ্যায় প্রাকৃতিক বা বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে।

উত্তর

বই বৈজ্ঞানিক ব্যাখ্যা কার্যকারণ নিয়মনির্ভর যথার্থ ব্যাখ্যা। এই ব্যাখ্যা প্রদানের সময় সংশ্লিষ্ট ঘটনাটির সাথে অন্য ঘটনার সাদৃশ্য নির্ণয় করে ব্যাখ্যা প্রদান করা হয়। কিন্তু এমন অনেক ঘটনা আছে যেগুলোকে অন্য ঘটনার সাথে সাদৃশ্য নির্ণয় করে সংযুক্ত করা যায় না। যেসব ক্ষেত্রে এরূপ সাদৃশ্য নির্ণয় করে সংযুক্ত করা সম্ভব হয় না তাকে ব্যাখ্যার সীমাবদ্ধতা বলে।

উত্তর

চিত্র-১ বৈজ্ঞানিক ব্যাখ্যা হিসেবে পরিগণিত হয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্য নিচে নির্ণয় করা হলো--১. বৈজ্ঞানিক ব্যাখ্যা কার্যকারণ নিয়মের সাথে সংশ্লিষ্ট। কেননা বৈজ্ঞানিক ব্যাখ্যায় ঘটনার কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে ব্যাখ্যা প্রদান করা হয়। কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করা হয় বলে এ ব্যাখ্যা অধিক গুরুত্ব বহন করে, যা অন্যকোনো প্রকার ব্যাখ্যা দাবি করতে পারে না।২. বৈজ্ঞানিক ব্যাখ্যায় অনুমানের একটি বিশেষ ভূমিকা থাকে। তবে সাধারণভাবে মনগড়া কোনো অনুমান বৈজ্ঞানিক ব্যাখ্যায় কার্যকর নয়। কার্যকারণ সম্পর্কের ভিত্তিতে যে অনুমান করা হয় সেই অনুমানই বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে ভূমিকা পালন করে। কেননা কার্যকারণ সম্পর্কের ভিত্তিতে যে অনুমান করা হয় তা যৌক্তিক ও বৈজ্ঞানিক হয়। আর এর ফলে বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশেষ মর্যাদায় উপনীত হয়।৩. বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে প্রকল্পের একটি যোগসূত্র আছে। যেহেতু যেকোনো আবিষ্কার ও উদ্ভাবনের আগে প্রকল্প করতে হয় সেহেতু বৈজ্ঞানিক ব্যাখ্যার পূর্বেও প্রকল্প করতে হয়। এছাড়াও বিভিন্ন প্রকার বিজ্ঞানের মৌলিক ও স্বতঃসিদ্ধ নিয়মগুলো প্রকল্পের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এদিক থেকে বলা যায়, ব্যাখ্যায় যে নিয়মগুলো উল্লেখ করা হয় তাও প্রকল্পের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠা পায়। তাই বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে প্রকল্পের ঘনিষ্ঠতা বা নিবিড় যোগসূত্র আছে।৪. বৈজ্ঞানিক ব্যাখ্যা শ্রেণিকরণের সাথে যুক্ত। শ্রেণিকরণে যেমন একটি বিশেষ উদ্দেশ্য থাকে, তেমনি বৈজ্ঞানিক ব্যাখ্যারও একটি বিশেষ উদ্দেশ্য থাকে। কোনো একটি ঘটনাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা দেওয়ার সময় কোনটি কোন শ্রেণির বা কোন ধরনের পর্যায়ভুক্ত তা নির্ণয় করা আবশ্যক। একটি ঘটনার ব্যাখ্যাকে অন্যান্য ঘটনার সাথে শ্রেণিবদ্ধ করে ব্যাখ্যা করতে হয়। তাই বৈজ্ঞানিক ব্যাখ্যা শ্রেণিকরণের সাথে যুক্ত।

উত্তর

চিত্র-২ এর ব্যাখ্যাটি বৈজ্ঞানিক ব্যাখ্যার শৃঙ্খলযোজন নির্দেশিত হয়েছে। নিচে তা বিশ্লেষণ করা হলো-বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো ঘটনার কার্যকারণ সম্পর্ক উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয়। আর বৈজ্ঞানিক ব্যাখ্যার কিছু কিছু ক্ষেত্রে কোনো কার্য ও তার দূরবর্তী কারণের মধ্যবর্তী পর্যায় আবিষ্কার করে ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যার এই ধরন বা রূপকে শৃঙ্খলযোজন বলে। শৃঙ্খলযোজনের মাধ্যমে দেখা হয় যে, কোনো কার্য তার কারণ থেকে সরাসরি উদ্ভব হয় না। ঘটনার কারণ ও চূড়ান্ত কার্যের মধ্যবর্তী পর্যায় থাকে। আর এই মধ্যবর্তী পর্যায়টি অতিক্রম করেই কার্যটি সংঘটিত হয়।তেমনি উদ্দীপকের চিত্র-২ এ দেখানো হয়েছে যে, 'যুদ্ধ' ও 'দুর্ভিক্ষের' মধ্যবর্তী পর্যায় হলো অর্থনৈতিক ক্ষতি, খাদ্যাভাব। অর্থাৎ যুদ্ধের কারণে অর্থনৈতিক ক্ষতি হয়। আর অর্থনৈতিক ক্ষতির কারণে খাদ্যাভাব দেখা দেয়। যার ফলে সংঘটিত হয় দুর্ভিক্ষ। যেহেতু উদ্দীপকের চিত্র-২ এ একটি কার্যের কারণ ও চূড়ান্ত কার্যের মধ্যবর্তী পর্যায় আবিষ্কার করে দেখানো হয়েছে। তাই চিত্র-২ এর মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ শৃঙ্খলযোজন নির্দেশিত হয়েছে। শৃঙ্খলযোজনের মাধ্যমে একটি ঘটনা বিস্তারিতভাবে জানা যায়। এখানে একটি কার্যের বিভিন্ন পর্যায় আমাদের কাছে স্পষ্ট হয়। তাই বলা যায় যে, বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ হিসেবে শৃঙ্খলযোজন খুবই গুরুত্বপূর্ণ।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

চিত্র-১ এর ব্যাখ্যাটির বৈশিষ্ট্য নির্ণয় কর। | Prosthuti