উদ্দীপকের চিত্র-১ কোন ধরনের বৈজ্ঞানিক ব্যাখ্যা? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের চিত্র-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার বিশ্লেষণ রূপের দৃষ্টান্ত লক্ষ করা যায় ।নিচে তা বর্ণনা করা হলো-যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো মিশ্রকার্যের প্রতিটি স্বতন্ত্র কারণ একসাথে উল্লেখ করা হয় তা-ই হচ্ছে বিশ্লেষণ। আমরা জানি, মিশ্র কার্য হচ্ছে কয়েকটি স্বতন্ত্র কারণের একত্রিত ফল। বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সেসব স্বতন্ত্র কারণকে আলাদা আলাদা করে দেখানো হয়। যেমন— বাসের গতিকে বিশ্লেষণ করলে, বাসের ইন্জিন,চালকের দক্ষতা,রাস্তার অবস্থা এসব ভিন্ন ভিন্ন কারণের সন্ধান পাওয়া যায়, যেগুলো একসাথে কাজ করে বাসের গতি সৃষ্টি করে। আর এই স্বতন্ত্র কারণগুলোর উল্লেখ দ্বারা বাসের গতিকে ব্যাখ্যা করাই হচ্ছে বিশ্লেষণ রূপ।তেমনি উদ্দীপকের চিত্র-১ এ সফলতা বিষয়কে সময়নিষ্ঠতা, পরিশ্রম ও সততার সমন্বয়ে বিশ্লেষণ করা হয়েছে।তাই বলা যায় উদ্দীপকের চিত্র-১ এর বিষয়টি বৈজ্ঞানিক ব্যাখ্যার বিশ্লেষণ রূপের মাধ্যমে দেখানো হয়েছে ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের চিত্র-১ কোন ধরনের বৈজ্ঞানিক ব্যাখ্যা? বর্ণনা করো।
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর