চিত্র-২ এর ঘটনাটিকে পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: চিত্র-২ এর ঘটনাটি বৈজ্ঞানিক ব্যাখ্যার শৃঙ্খলযোজন রূপের মাধ্যমে উল্লেখ করা হয়েছে।পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করা হলো-শৃঙ্খলযোজন হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার একটি বিশেষ রূপ। সাধারণত শৃঙ্খলযোজন কথাটির অর্থ হলো কতকগুলো ঘটনার পর্যায়ক্রমিক পারস্পরিক সংযুক্তি। অনেক সময় একটি ঘটনা বা কার্য সরাসরি কোনো কোনো কারণের ফলে সংঘটিত না হয়ে দূরবর্তী কোনো কারণ থেকে সংঘটিত হয়। অর্থাৎ, যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো কার্য ও তার দূরবর্তী কারণের মধ্যে একটি মধ্যবর্তী পর্যায় আবিষ্কার করা হয় তাকে শৃঙ্খলযোজন বলে । তেমনি উদ্দীপকের চিত্র-২ এ দেখানো হয়েছে যে, যুদ্ধ → সম্পদের ক্ষতি → অর্থনৈতিক মন্দা → দুর্ভিক্ষ। অর্থাৎ এখানে দেখানো হয়েছে যুদ্ধের কারণে দুর্ভিক্ষ হয় । পাশাপাশি মধ্যবর্তী কারণ হিসেবে দেখানো হয়েছে, সম্পদের ক্ষতি ও অর্থনৈতিক মন্দা। এভাবেই শৃঙ্খলযোজনের মাধ্যমে দেখানো হয়েছে যে, কারণ ও চূড়ান্ত কার্যের মধ্যবর্তী পর্যায় থাকে। এই মধ্যবর্তী পর্যায় অতিক্রম করেই কার্যটি সংঘটিত হয়।তাই উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, চিত্র-২ এর ঘটনাটি হলো শৃঙ্খলযোজন রূপের দৃষ্টান্ত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
চিত্র-২ এর ঘটনাটিকে পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর