উদ্দীপকে আফ্রিকার মানুষের ভাবনায় ব্যাখ্যার যে চিত্র ফুটে উঠেছে তার বৈশিষ্ট্য নির্ণয় করো ।
উত্তর: উদ্দীপকে আফ্রিকার মানুষের ভাবনায় লৌকিক ব্যাখ্যার চিত্র ফুটে উঠেছে। নিচে লৌকিক ব্যাখ্যার বৈশিষ্ট্য নির্ণয় করা হলো—লৌকিক ব্যাখ্যার প্রকৃতি এমন যে, এখানে ঘটনার যৌক্তিক সম্পর্কের কোনো স্থান নেই। সাধারণ মানুষ তাদের মনগড়া ধারণা ও ভ্রান্ত বিশ্বাসের ভিত্তিতে এই প্রকার ব্যাখ্যা প্রদান করে থাকে। লৌকিক ব্যাখ্যায় বিশ্বাস ও ধারণার ভিত্তিতে ব্যাখ্যা করা হয় বলে এখানে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা সম্ভব হয় না।লৌকিক ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনার সাথে অপ্রাসঙ্গিক হয়। যার দৃষ্টান্ত উদ্দীপকে আফ্রিকার মানুষের ভাবনায় পরিলক্ষিত হয়। এ কারণে লৌকিক ব্যাখ্যায় প্রকল্প, শ্রেণিকরণ করা হয় না। এমনকি লৌকিক ব্যাখ্যা আরোহ ও অবরোহমূলক পদ্ধতির সাথেও যুক্ত নয়। মোটকথা, লৌকিক ব্যাখ্যা ব্যক্তির নিজস্ব বিশ্বাস, ধ্যান-ধারণা ও মনোভাবের ওপর নির্ভরশীল। এই জাতীয় ব্যাখ্যায় কোনো প্রাকৃতিক বা বৈজ্ঞানিক নিয়ম অনুসরণ করা হয় না বলে বিভিন্ন ব্যক্তির কাছে লৌকিক ব্যাখ্যা বিভিন্ন রকম হয়ে থাকে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে আফ্রিকার মানুষের ভাবনায় ব্যাখ্যার যে চিত্র ফুটে উঠেছে তার…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর