পাঠ্যবইয়ের আলোকে আফ্রিকার মানুষ এবং বৈজ্ঞানিকদের বক্তব্যের তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: পাঠ্যবইয়ের আলোকে আফ্রিকার মানুষ এবং বৈজ্ঞানিকদের বক্তব্যের তুলনামূলক আলোচনা করা হলো—উদ্দীপকে বলা হয়েছে , ২০১৯ সালের শেষদিকে পৃথিবীর অনেক মানুষ অজানা একটি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা শুরু করে। তখন আফ্রিকার মানুষ ভাবল, কোনো দৈবশক্তির অভিশাপ এই রোগের কারণ। আফ্রিকার মানুষের এই ভাবনা লৌকিক ব্যাখ্যার সাথে সাদৃশ্যপূর্ণ। কারণ তাদের ভাবনা কোনো কার্যকারণ নিয়ম ব্যতিরেকে কেবল মনগড়া বা অতিপ্রাকৃত শক্তির আশ্রয়ে প্রতিষ্ঠিত । তাই এরূপ ব্যাখ্যার কোনো সুনির্দিষ্ট নিয়ম থাকে না ।অপরদিকে, উদ্দীপকে বর্ণিত রোগ সম্পর্কে বিজ্ঞানীরা গবেষণা করে বলেন, করোনা নামক ভাইরাসের সংক্রমণ থেকে এই রোগের উৎপত্তি। যে রোগের নাম COVID-19। তাদের এই বক্তব্য ঘটনার কার্যকারণ নিয়ম অনুসারে প্রণীত। এ কারণে এটি হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। এরূপ ব্যাখ্যা প্রদানের সময় সংশ্লিষ্ট বিষয়ের মৌলিক ও প্রাসঙ্গিক বিষয় বিবেচনা করা হয়।পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক ব্যাখ্যায় ঘটনার মৌলিক ও গুরুত্বপূর্ণ দিক প্রাধান্য পায়। কিন্তু লৌকিক ব্যাখ্যায় ব্যক্তির নিজস্ব বিশ্বাস ও ধ্যান- ধারণা প্রকাশ পায়। এ কারণে লৌকিক ব্যাখ্যার চেয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা সর্বজনীনভাবে গ্রহণযোগ্য ও অধিক গুরুত্বের দাবিদার।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
পাঠ্যবইয়ের আলোকে আফ্রিকার মানুষ এবং বৈজ্ঞানিকদের বক্তব্যের তুলনামূ…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর