শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে ফারুক সাহেবের স্ত্রীর বক্তব্যে ব্যাখ্যার কোন রূপটি প্রতিফলিত হয়েছে? বর্ণনা করো ।

উত্তর: উদ্দীপকে ফারুক সাহেবের স্ত্রীর বক্তব্যে বৈজ্ঞানিক ব্যাখ্যার শৃঙ্খলযোজন রূপটি প্রতিফলিত হয়েছে।বর্ণনা করা হলো-কোনো ঘটনার কার্য ও দূরবর্তী কারণের মধ্যবর্তী স্তর বা পর্যায়কে বলে শৃঙ্খলযোজন। শৃঙ্খলযোজনের মাধ্যমে ঘটনার কার্য ও কারণের মধ্যে যোগসূত্র তৈরি হয়। যেমন— বিজ্ঞানীরা মনে করেন, বিদ্যুৎ তাপ উৎপন্ন করে, তাপ বায়ুর আকস্মিক প্রসারণ ঘটায়। আর বায়ুর এ প্রসারণই শব্দ সৃষ্টির কারণ। অর্থাৎ বিদ্যুৎ থেকে তাপ, তাপ থেকে বায়ুর প্রসার, আর বায়ুর প্রসার থেকেই শব্দের সৃষ্টি। এভাবে শৃঙ্খলযোজন কার্য ও কারণের মধ্যবর্তী যোগসূত্র হিসেবে কাজ করে। তেমনি উদ্দীপকে ফারুক সাহেবের স্ত্রী বলেন, ভালো ফলাফল হলো সুখী জীবনের কারণ। কেননা ভালো ফলাফলের কারণে ভালো চাকরি পাওয়া যায়, আর্থিক সচ্ছলতা আসে, যার ফলে জীবনে সুখী হওয়া যায়। এই বক্তব্যকে শৃঙ্খলযোজনের মাধ্যমে এভাবে দেখানো যায় ভালো ফলাফল, ভালো চাকরি, আর্থিক সচ্ছলতা, সুখী জীবন। অর্থাৎ এখানে কার্য ও দূরবর্তী কারণের মধ্যবর্তী যোগসূত্র নির্ণয় করে ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়েছে। তাই বলা যায় যে, ফারুক সাহেবের স্ত্রীর বক্তব্যটি বৈজ্ঞানিক ব্যাখ্যার শৃঙ্খলযোজনের সাথে সাদৃশ্যপূর্ণ

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে ফারুক সাহেবের স্ত্রীর বক্তব্যে ব্যাখ্যার কোন রূপটি প্রতিফল…

উদ্দীপক

ফারুক সাহেব ভালো ফলাফলের ব্যাখ্যা করতে গিয়ে তার ছেলে জারিফকে বললেন, “নিয়মিত ক্লাস, পড়াশোনায় মনোযোগী, অধ্যবসায় ইত্যাদি হলো ভালো ফলাফলের কারণ।” ফারুক সাহেবের স্ত্রী বললেন, “ভালো ফলাফল হলো সুখী জীবনের কারণ। কেননা ভালো ফলাফলের কারণে ভালো চাকরি পাওয়া যায়, আর্থিক সচ্ছলতা আসে যার ফলে জীবনে সুখী হওয়া যায়।” তাদের কথা শুনে জারিফ বললো, “পুষ্টিকর খাদ্য গ্রহণে যেমন সুস্বাস্থ্য হয় তেমনি ভালো পড়াশোনায় ভালো মানুষ হওয়া যায়।”

Chittagong · 2022

উত্তর

লৌকিক ব্যাখ্যা হলো কোনো ঘটনাকে লোকজ বিশ্বাসের ভিত্তিতে অতিপ্রাকৃত বা অলৌকিক শক্তির আশ্রয়ে ব্যাখ্যা করার প্রয়াস ।

উত্তর

মনের মৌলিক অনুভূতিগুলো অনন্য বলে সেগুলোর ব্যাখ্যা করা যায় না। মনের মৌলিক অনুভূতিগুলো এমন যাদের প্রত্যেকটিই একক ও অনন্য। একটির সাথে অন্যটির সংযোজন বা অন্তর্ভুক্তি করা যায় না। যেমন— সুখ, দুঃখ, আনন্দ, বেদনা,হাসি, কান্না- এসব পদের একটির সাথে অপরটির কোনো সাদৃশ্য নেই। পাশাপাশি একটিকে অপরটির সাথে সংযুক্ত করা যায় না। তাই এদেরকে ব্যাখ্যা করা যায় না।

উত্তর

উদ্দীপকে ফারুক সাহেবের স্ত্রীর বক্তব্যে বৈজ্ঞানিক ব্যাখ্যার শৃঙ্খলযোজন রূপটি প্রতিফলিত হয়েছে।বর্ণনা করা হলো-কোনো ঘটনার কার্য ও দূরবর্তী কারণের মধ্যবর্তী স্তর বা পর্যায়কে বলে শৃঙ্খলযোজন। শৃঙ্খলযোজনের মাধ্যমে ঘটনার কার্য ও কারণের মধ্যে যোগসূত্র তৈরি হয়। যেমন— বিজ্ঞানীরা মনে করেন, বিদ্যুৎ তাপ উৎপন্ন করে, তাপ বায়ুর আকস্মিক প্রসারণ ঘটায়। আর বায়ুর এ প্রসারণই শব্দ সৃষ্টির কারণ। অর্থাৎ বিদ্যুৎ থেকে তাপ, তাপ থেকে বায়ুর প্রসার, আর বায়ুর প্রসার থেকেই শব্দের সৃষ্টি। এভাবে শৃঙ্খলযোজন কার্য ও কারণের মধ্যবর্তী যোগসূত্র হিসেবে কাজ করে। তেমনি উদ্দীপকে ফারুক সাহেবের স্ত্রী বলেন, ভালো ফলাফল হলো সুখী জীবনের কারণ। কেননা ভালো ফলাফলের কারণে ভালো চাকরি পাওয়া যায়, আর্থিক সচ্ছলতা আসে, যার ফলে জীবনে সুখী হওয়া যায়। এই বক্তব্যকে শৃঙ্খলযোজনের মাধ্যমে এভাবে দেখানো যায় ভালো ফলাফল, ভালো চাকরি, আর্থিক সচ্ছলতা, সুখী জীবন। অর্থাৎ এখানে কার্য ও দূরবর্তী কারণের মধ্যবর্তী যোগসূত্র নির্ণয় করে ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়েছে। তাই বলা যায় যে, ফারুক সাহেবের স্ত্রীর বক্তব্যটি বৈজ্ঞানিক ব্যাখ্যার শৃঙ্খলযোজনের সাথে সাদৃশ্যপূর্ণ

উত্তর

উদ্দীপকে ফারুক সাহেব, তার স্ত্রী ও জারিফের বক্তব্যে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ হিসেবে বিশ্লেষণ, শৃঙ্খলযোজন ও অন্তর্ভুক্তি প্রতিফলিত হয়েছে । নিচে বৈজ্ঞানিক ব্যাখ্যার এই তিনটি রূপ বিশ্লেষণ করা হলো—উদ্দীপকে বলা হয়েছে , ফারুক সাহেব ভালো ফলাফলের ব্যাখ্যা করতে গিয়ে তার ছেলে জারিফকে বলেন, নিয়মিত ক্লাস, পড়াশোনায় মনোযোগী, অধ্যবসায় ইত্যাদি হলো ভালো ফলাফলের কারণ। এখানে ফারুক সাহেব একাধিক কারণ উল্লেখ করে একটি ঘটনা বা কার্যের উল্লেখ করেছেন। যা বৈজ্ঞানিক ব্যাখ্যার বিশ্লেষণ রূপ। কারণ যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো মিশ্রকার্যের স্বতন্ত্র কারণ একসাথে উল্লেখ করা হয় তাই হচ্ছে বিশ্লেষণ।আবার উদ্দীপকে ফারুক সাহেবের স্ত্রী বলেন, ভালো ফলাফল হলো সুখী জীবনের কারণ। কেননা ভালো ফলাফলের কারণে ভালো চাকরি পাওয়া যায়, আর্থিক সচ্ছলতা আসে, যার ফলে জীবনে সুখী হওয়া যায়। তার এই বক্তব্য শৃঙ্খলযোজনের সাথে সাদৃশ্যপূর্ণ। অন্যদিকে উদ্দীপকের জারিফ বলে, পুষ্টিকর খাদ্য গ্রহণে যেমন সুস্বাস্থ্য হয় তেমনি ভালো পড়াশোনায় ভালো মানুষ হওয়া যায়। তার এই বক্তব্যে বৈজ্ঞানিক ব্যাখ্যার অন্তর্ভুক্তি রূপটি প্রতিফলিত হয়েছে। কারণ অন্তর্ভুক্তি রূপের মাধ্যমে একটি অল্প ব্যাপক নিয়মকে অধিক ব্যাপক নিয়মের আওতায় এনে ব্যাখ্যা করা হয়। কারণ "ভালো কাজের ফলাফল সর্বদা ভালো হয়'- এই সার্বিক নীতির আলোকে জারিফ তার বিশেষ বক্তব্যটি উল্লেখ করে। এ কারণে তার বক্তব্য বৈজ্ঞানিক ব্যাখ্যার অন্তর্ভুক্তি রূপের দৃষ্টান্ত।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।