উদ্দীপকে ফারুক সাহেব, তার স্ত্রী ও জারিফের বক্তব্যে ব্যাখ্যার কোন বিষয় প্রতিফলিত হয়েছে তা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে ফারুক সাহেব, তার স্ত্রী ও জারিফের বক্তব্যে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ হিসেবে বিশ্লেষণ, শৃঙ্খলযোজন ও অন্তর্ভুক্তি প্রতিফলিত হয়েছে । নিচে বৈজ্ঞানিক ব্যাখ্যার এই তিনটি রূপ বিশ্লেষণ করা হলো—উদ্দীপকে বলা হয়েছে , ফারুক সাহেব ভালো ফলাফলের ব্যাখ্যা করতে গিয়ে তার ছেলে জারিফকে বলেন, নিয়মিত ক্লাস, পড়াশোনায় মনোযোগী, অধ্যবসায় ইত্যাদি হলো ভালো ফলাফলের কারণ। এখানে ফারুক সাহেব একাধিক কারণ উল্লেখ করে একটি ঘটনা বা কার্যের উল্লেখ করেছেন। যা বৈজ্ঞানিক ব্যাখ্যার বিশ্লেষণ রূপ। কারণ যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো মিশ্রকার্যের স্বতন্ত্র কারণ একসাথে উল্লেখ করা হয় তাই হচ্ছে বিশ্লেষণ।আবার উদ্দীপকে ফারুক সাহেবের স্ত্রী বলেন, ভালো ফলাফল হলো সুখী জীবনের কারণ। কেননা ভালো ফলাফলের কারণে ভালো চাকরি পাওয়া যায়, আর্থিক সচ্ছলতা আসে, যার ফলে জীবনে সুখী হওয়া যায়। তার এই বক্তব্য শৃঙ্খলযোজনের সাথে সাদৃশ্যপূর্ণ। অন্যদিকে উদ্দীপকের জারিফ বলে, পুষ্টিকর খাদ্য গ্রহণে যেমন সুস্বাস্থ্য হয় তেমনি ভালো পড়াশোনায় ভালো মানুষ হওয়া যায়। তার এই বক্তব্যে বৈজ্ঞানিক ব্যাখ্যার অন্তর্ভুক্তি রূপটি প্রতিফলিত হয়েছে। কারণ অন্তর্ভুক্তি রূপের মাধ্যমে একটি অল্প ব্যাপক নিয়মকে অধিক ব্যাপক নিয়মের আওতায় এনে ব্যাখ্যা করা হয়। কারণ "ভালো কাজের ফলাফল সর্বদা ভালো হয়'- এই সার্বিক নীতির আলোকে জারিফ তার বিশেষ বক্তব্যটি উল্লেখ করে। এ কারণে তার বক্তব্য বৈজ্ঞানিক ব্যাখ্যার অন্তর্ভুক্তি রূপের দৃষ্টান্ত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ফারুক সাহেব, তার স্ত্রী ও জারিফের বক্তব্যে ব্যাখ্যার কোন ব…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর