শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বৃদ্ধা চাঁনভানুর বক্তব্যে কোন ধরনের ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো ।

উত্তর: উদ্দীপকে বৃদ্ধা চাঁনভানুর বক্তব্যে লৌকিক ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে। ব্যাখ্যা করা হলো-কোনো অতিপ্রাকৃতিক বা অলৌকিক কারণের আশ্রয় নিয়ে ঘটনা ব্যাখ্যা করাকে বলে লৌকিক ব্যাখ্যা। এ ধরনের ব্যাখ্যায় ব্যক্তির মনগড়া ধারণা প্রকাশ পায়। তাই লৌকিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয়। সর্বোপরি এ ধরনের ব্যাখ্যা যাচাই করার কোনো সুযোগ থাকে না। এ কারণে লৌকিক ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। যার দৃষ্টান্ত উদ্দীপকে বৃদ্ধা চাঁনভানুর বক্তব্যে লক্ষ করা যায়।তেমনি উদ্দীপকে বলা হয়েছে , রতনপুর গ্রামে হঠাৎ বজ্রপাতে গবাদিপশুসহ একজন মানুষ মারা যায়। গ্রামের বৃদ্ধা চাঁনভানুর মতে, গ্রামের লোকজন গ্রামে কোনো ভালো কাজ করে না, সেই কারণে গ্রামে বাজ পড়েছে। এটি বৃদ্ধা চাঁনভানুর মনগড়া বক্তব্য। কারণ বজ্রপাতে গবাদিপশুসহ মানুষ মারার ঘটনার সাথে ভালো কাজ করা বা না করার কোনো সম্পর্ক নেই। তাই বলা যায়, বৃদ্ধা চাঁনভানুর বক্তব্য হলো লৌকিক ব্যাখ্যা ।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে বৃদ্ধা চাঁনভানুর বক্তব্যে কোন ধরনের ব্যাখ্যার প্রতিফলন ঘটে…

উদ্দীপক

রতনপুর গ্রামে হঠাৎ বজ্রপাতে গবাদিপশুসহ একজন মানুষ মারা গেল- গ্রামের বৃদ্ধা চানভানুর মতে, গ্রামের লোকজন গ্রামে কোনো ভালো কাজ করে না, সেই কারণে গ্রামে বাজ পড়েছে। অপরদিকে গ্রামের শিক্ষক সালাম সাহেবের মতে, আসলে গ্রামে বড় বড় গাছপালা কাটা হয়েছে, যাতে বৈরী আবহাওয়ায় বজ্রপাতের সৃষ্টি হয়েছে।

Chittagong · 2022

উত্তর

কোনো জটিল, অস্পষ্ট, দুর্বোধ্য ও অনির্দিষ্ট বিষয়কে সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় ব্যক্ত করাই হলো ব্যাখ্যা।

উত্তর

যেসব বিষয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যায় না, সেসব বিষয়ই হলো বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমাবদ্ধতা। মনের মৌলিক অনুভূতি হিসেবে সুখ, দুঃখ, আনন্দ, বেদনা ইত্যাদির বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যায় না। পাশাপাশি চেতনার মৌলিক বিষয় হিসেবে বর্ণ, গন্ধ, স্বাদ, তাপ ইত্যাদির বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যায় না। জড় পদার্থের মুখ্য গুণ যেমন— আকার, আকৃতি, গতি, বিস্তৃতি, ওজন, দেশ, কাল এসব বিষয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। স্রষ্টা, আত্মা, অমরত্ব ইত্যাদি বিষয়কে একটির সাথে অন্যটিতে অন্তর্ভুক্তি করা যায় না। তাই এসব বিষয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়।

উত্তর

উদ্দীপকে বৃদ্ধা চাঁনভানুর বক্তব্যে লৌকিক ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে। ব্যাখ্যা করা হলো-কোনো অতিপ্রাকৃতিক বা অলৌকিক কারণের আশ্রয় নিয়ে ঘটনা ব্যাখ্যা করাকে বলে লৌকিক ব্যাখ্যা। এ ধরনের ব্যাখ্যায় ব্যক্তির মনগড়া ধারণা প্রকাশ পায়। তাই লৌকিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয়। সর্বোপরি এ ধরনের ব্যাখ্যা যাচাই করার কোনো সুযোগ থাকে না। এ কারণে লৌকিক ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। যার দৃষ্টান্ত উদ্দীপকে বৃদ্ধা চাঁনভানুর বক্তব্যে লক্ষ করা যায়।তেমনি উদ্দীপকে বলা হয়েছে , রতনপুর গ্রামে হঠাৎ বজ্রপাতে গবাদিপশুসহ একজন মানুষ মারা যায়। গ্রামের বৃদ্ধা চাঁনভানুর মতে, গ্রামের লোকজন গ্রামে কোনো ভালো কাজ করে না, সেই কারণে গ্রামে বাজ পড়েছে। এটি বৃদ্ধা চাঁনভানুর মনগড়া বক্তব্য। কারণ বজ্রপাতে গবাদিপশুসহ মানুষ মারার ঘটনার সাথে ভালো কাজ করা বা না করার কোনো সম্পর্ক নেই। তাই বলা যায়, বৃদ্ধা চাঁনভানুর বক্তব্য হলো লৌকিক ব্যাখ্যা ।

উত্তর

উদ্দীপকে বৃদ্ধা চানভানু ও সালাম সাহেবের বক্তব্যে পার্থক্য আছে।নিচে তা বিশ্লেষণ করা হলো- বৃদ্ধা চানভানু ও সালাম সাহেবের বক্তব্য যথাক্রমে লৌকিক ব্যাখ্যা ও বৈজ্ঞানিক ব্যাখ্যা নির্দেশ করে। উদ্দীপকের বৃদ্ধা চাঁনভানুর বক্তব্যে লৌকিক ব্যাখ্যার দৃষ্টান্ত লক্ষ করা যায়। কারণ তিনি বজ্রপাতে জীবজন্তু মারা যাওয়ার সাথে ভালো কাজের যে সম্পর্ক উল্লেখ করেছেন তা তার মনগড়া, যার কোনো সর্বজনীন ভিত্তি নেই। অন্যদিকে, উদ্দীপকের ঐ একই ঘটনার কারণ হিসেবে গ্রামের শিক্ষক সালাম সাহেব বলেন, গ্রামে বড় বড় গাছপালা কাটা হয়েছে, যাতে বৈরী আবহাওয়ায় বজ্রপাতের সৃষ্টি হয়েছে। বজ্রপাতের কারণ হিসেবে তার এই ব্যাখ্যা কার্যকারণ নীতির সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং এটি একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা।চাঁনভানুর বক্তব্যে উল্লেখিত লৌকিক ব্যাখ্যায় সাধারণত অতিপ্রাকৃত শক্তির প্রভুত্ব স্বীকার করা হয়। পাশাপাশি এরূপ ব্যাখ্যার সুনির্দিষ্ট কোনো নিয়ম থাকে না। এ কারণে এরূপ ব্যাখ্যা ব্যক্তিবিশেষে ভিন্ন ভিন্ন হয়ে থাকে বলে সবার কাছে তা গ্রহণযোগ্য হয় না। অন্যদিকে সালাম সাহেবের বক্তব্যে উল্লেখিত বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদানের সময় সংশ্লিষ্ট বিষয়ের মৌলিক ও প্রাসঙ্গিক বিষয় বিবেচনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট ঘটনার নিয়মকে একই জাতীয় অন্যান্য ঘটনার নিয়মের সাথে সংযুক্ত করা হয় । তাই এরূপ ব্যাখ্যা সর্বজনীন বলে সবার কাছে তা গ্রহণযোগ্যতা পায় ।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।