উদ্দীপকে বৃদ্ধা চাঁনভানু ও সালাম সাহেবের বক্তব্যে কোনো পার্থক্য আছে কি? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে বৃদ্ধা চানভানু ও সালাম সাহেবের বক্তব্যে পার্থক্য আছে।নিচে তা বিশ্লেষণ করা হলো- বৃদ্ধা চানভানু ও সালাম সাহেবের বক্তব্য যথাক্রমে লৌকিক ব্যাখ্যা ও বৈজ্ঞানিক ব্যাখ্যা নির্দেশ করে। উদ্দীপকের বৃদ্ধা চাঁনভানুর বক্তব্যে লৌকিক ব্যাখ্যার দৃষ্টান্ত লক্ষ করা যায়। কারণ তিনি বজ্রপাতে জীবজন্তু মারা যাওয়ার সাথে ভালো কাজের যে সম্পর্ক উল্লেখ করেছেন তা তার মনগড়া, যার কোনো সর্বজনীন ভিত্তি নেই। অন্যদিকে, উদ্দীপকের ঐ একই ঘটনার কারণ হিসেবে গ্রামের শিক্ষক সালাম সাহেব বলেন, গ্রামে বড় বড় গাছপালা কাটা হয়েছে, যাতে বৈরী আবহাওয়ায় বজ্রপাতের সৃষ্টি হয়েছে। বজ্রপাতের কারণ হিসেবে তার এই ব্যাখ্যা কার্যকারণ নীতির সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং এটি একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা।চাঁনভানুর বক্তব্যে উল্লেখিত লৌকিক ব্যাখ্যায় সাধারণত অতিপ্রাকৃত শক্তির প্রভুত্ব স্বীকার করা হয়। পাশাপাশি এরূপ ব্যাখ্যার সুনির্দিষ্ট কোনো নিয়ম থাকে না। এ কারণে এরূপ ব্যাখ্যা ব্যক্তিবিশেষে ভিন্ন ভিন্ন হয়ে থাকে বলে সবার কাছে তা গ্রহণযোগ্য হয় না। অন্যদিকে সালাম সাহেবের বক্তব্যে উল্লেখিত বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদানের সময় সংশ্লিষ্ট বিষয়ের মৌলিক ও প্রাসঙ্গিক বিষয় বিবেচনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট ঘটনার নিয়মকে একই জাতীয় অন্যান্য ঘটনার নিয়মের সাথে সংযুক্ত করা হয় । তাই এরূপ ব্যাখ্যা সর্বজনীন বলে সবার কাছে তা গ্রহণযোগ্যতা পায় ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বৃদ্ধা চাঁনভানু ও সালাম সাহেবের বক্তব্যে কোনো পার্থক্য আছে…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর