উদ্দীপক অনুসারে গ্রামের সাধারণ বাসিন্দাগণের এবং উদ্ভিদ বিজ্ঞানী আলমাসের ব্যাখ্যার মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও ।
উত্তর: হ্যাঁ আমি মনে করি, উদ্দীপক অনুসারে গ্রামের সাধারণ বাসিন্দাগণের এবং উদ্ভিদ বিজ্ঞানী আলমাসের ব্যাখ্যার মধ্যে পার্থক্য রয়েছে।আমার উত্তরের সপক্ষে যুক্তি দেওয়া হলো-সাধারণ বাসিন্দাগণের ব্যাখ্যা হলো লৌকিক ব্যাখ্যা কিন্তু উদ্ভিদবিজ্ঞানী আলমাসের বক্তব্য বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে সাদৃশ্যপূর্ণ। আমরা জানি যে ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক ও কাল্পনিক কারণ উল্লেখ করে ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে। এরূপ ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনার সাথে প্রাসঙ্গিক হয় না। পাশাপাশি লৌকিক ব্যাখ্যায় সংযুক্তিকরণ নেই । তাই এখানে সংশ্লিষ্ট ঘটনাকে অন্যান্য ঘটনার সাথে সংযুক্ত করা হয় না। অন্যদিকে, যে ব্যাখ্যায় প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। এরূপ ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনার সাথে প্রাসঙ্গিক হয়ে থাকে। পাশাপাশি বৈজ্ঞানিক ব্যাখ্যায় সংযুক্তিকরণ করা হয়। এখানে কোনো ঘটনাকে সমজাতীয় অন্যান্য ঘটনার সাথে সংযুক্ত করে ব্যাখ্যা প্রদান করা হয় ।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, বৈজ্ঞানিক ও লৌকিক ব্যাখ্যার মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। তবে উভয় প্রকার ব্যাখ্যার মধ্যে বৈজ্ঞানিক ব্যাখ্যাই প্রকৃত ব্যাখ্যা প্রদান করে থাকে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক অনুসারে গ্রামের সাধারণ বাসিন্দাগণের এবং উদ্ভিদ বিজ্ঞানী আলম…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর