উদ্দীপকে গফুর মিয়ার বক্তব্য যে ব্যাখ্যাকে নির্দেশ করে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে গফুর মিয়ার বক্তব্য লৌকিক ব্যাখ্যাকে নির্দেশ করে। নিচে তা ব্যাখ্যা করা হলো-প্রকৃতির নিয়মাবলি সম্বন্ধে সাধারণ মানুষের ধারণা সাধারণত খুবই কম। জীবনের নানা প্রতিকূলতার কারণে অনেকেই জ্ঞানচর্চার সুযোগ পায় না। এ অবস্থায় তারা অনেক ঘটনাকে অদৃশ্য শক্তির সাহায্যে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। সাধারণ মানুষের এরূপ চেষ্টাই লৌকিক ব্যাখ্যা নামে পরিচিত।তেমনিউদ্দীপকে বর্ণিত ঘটনায়, বকুলপুর গ্রামে হঠাৎ করেই একজন অসুস্থ হয়ে মারা যায়। গ্রামের প্রবীণ মানুষ গফুর মিয়া মৃত্যুর কারণ হিসেবে শীতলা দেবীর অসন্তুষ্টির কথা বলেন। গফুর মিয়ার এই কথার বাস্তব কোনো ভিত্তি নেই। এটি তার মনগড়া ধারণা। তাই বলা যায়, তার কথা লৌকিক ব্যাখ্যার সাথে সাদৃশ্যপূর্ণ ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে গফুর মিয়ার বক্তব্য যে ব্যাখ্যাকে নির্দেশ করে তা ব্যাখ্যা …
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর