শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লেখিত ব্যাখ্যার যৌক্তিকতা যাচাই করে তোমার মতামত দাও।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত লৌকিক ব্যাখ্যার যৌক্তিকতা যাচাই করে আমার মতামত দেওয়া হলো- লৌকিক ব্যাখ্যা হলো কোনো ঘটনাকে লোকজ বিশ্বাসের ভিত্তিতে অতিপ্রাকৃত বা অলৌকিক শক্তির আশ্রয়ে ব্যাখ্যা করার প্রয়াস। বস্তুত ব্যাখ্যার মাধ্যমে কোনো জটিল ও দুর্বোধ্য বিষয়কে স্পষ্ট ও বোধগম্যভাবে প্রকাশ করা হয় । যখন অতিপ্রাকৃতিক ও মনগড়া কারণ উল্লেখ করে কোনোঘটনার বিবৃতি দেওয়া হয় তখন তাকে লৌকিক ব্যাখ্যা বলে। লৌকিক ব্যাখ্যা ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস ও ধ্যানধারণার ওপর নির্ভরশীল। তাই এ প্রকার ব্যাখ্যার কোনো যৌক্তিক ও বৈজ্ঞানিক মূল্য নেই । লৌকিক ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনার সাথে অপ্রাসঙ্গিক হয়ে থাকে। বস্তুত প্রাসঙ্গিকতা হলো ব্যাখ্যার সবচেয়ে বড় গুণ। কোনো ব্যাখ্যা যদি সংশ্লিষ্ট ঘটনার সাথে প্রাসঙ্গিক না হয় তাহলে তার কোনো মূল্য নেই। আর লৌকিক ব্যাখ্যা যেহেতু ব্যক্তির ইচ্ছানুযায়ী হয়ে থাকে তাই এখানে কোনো প্রাসঙ্গিকতা থাকে না।উপরের আলোচনা থেকে বলা যায়, লৌকিক ব্যাখ্যা ব্যক্তির বিশ্বাস, ধ্যান-ধারণা ও মনোভাবের ওপর নির্ভরশীল। এই জাতীয় ব্যাখ্যা কোনো ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস ও আবেগকে পরিতৃপ্ত করলেও যৌক্তিক ও বৈজ্ঞানিক নিয়মের স্থান না থাকায় এই ব্যাখ্যার কোনো সর্বজনীন গ্রহণযোগ্যতা নেই ।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লেখিত ব্যাখ্যার যৌক্তিকতা যাচাই করে তোমার মতামত দাও।

উদ্দীপক

একদিন বকুলপুর গ্রামে হঠাৎ করেই একজন অসুস্থ হয়ে মারা যায়। লোকটি মারা যাওয়ার পরদিন থেকেই আরও অনেক মানুষ অজানা রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে এবং কয়েকদিন পর থেকেই মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে । গ্রামের প্রবীণ মানুষ গফুর মিয়া মৃত্যুর কারণ হিসেবে শীতলা দেবীর অসন্তুষ্টির কথা বলেন, যা অন্য সকলে বিশ্বাসও করে ।

Mymensingh · 2022

উত্তর

'ExplanationExplanation^{\prime} শব্দটি ল্যাটিন 'ExplanareExplanare^{\prime} শব্দ থেকে উদ্ভূত।

উত্তর

সুনির্দিষ্ট ও মৌলিক নিয়ম না থাকার কারণে লৌকিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয়। লৌকিক ব্যাখ্যার সুনির্দিষ্ট ও মৌলিক কোনো নিয়ম নেই। পাশাপাশি ব্যক্তিভেদে ভিন্ন দৃষ্টিভঙ্গির কারণে এরূপ ব্যাখ্যার প্রকাশও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন— অনেকেই বিশ্বাস করে পৃথিবী একটি বিরাটকায় দৈত্যের কাধের ওপর অবস্থিত। আবার কেউ কেউ বিশ্বাস করে যে, পৃথিবী একটি বিরাট কচ্ছপের পিঠের উপর অবস্থিত। এভাবে সুনির্দিষ্ট ও মৌলিক জ্ঞানের অভাবে লৌকিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয়।

উত্তর

উদ্দীপকে গফুর মিয়ার বক্তব্য লৌকিক ব্যাখ্যাকে নির্দেশ করে। নিচে তা ব্যাখ্যা করা হলো-প্রকৃতির নিয়মাবলি সম্বন্ধে সাধারণ মানুষের ধারণা সাধারণত খুবই কম। জীবনের নানা প্রতিকূলতার কারণে অনেকেই জ্ঞানচর্চার সুযোগ পায় না। এ অবস্থায় তারা অনেক ঘটনাকে অদৃশ্য শক্তির সাহায্যে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। সাধারণ মানুষের এরূপ চেষ্টাই লৌকিক ব্যাখ্যা নামে পরিচিত।তেমনিউদ্দীপকে বর্ণিত ঘটনায়, বকুলপুর গ্রামে হঠাৎ করেই একজন অসুস্থ হয়ে মারা যায়। গ্রামের প্রবীণ মানুষ গফুর মিয়া মৃত্যুর কারণ হিসেবে শীতলা দেবীর অসন্তুষ্টির কথা বলেন। গফুর মিয়ার এই কথার বাস্তব কোনো ভিত্তি নেই। এটি তার মনগড়া ধারণা। তাই বলা যায়, তার কথা লৌকিক ব্যাখ্যার সাথে সাদৃশ্যপূর্ণ ।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত লৌকিক ব্যাখ্যার যৌক্তিকতা যাচাই করে আমার মতামত দেওয়া হলো- লৌকিক ব্যাখ্যা হলো কোনো ঘটনাকে লোকজ বিশ্বাসের ভিত্তিতে অতিপ্রাকৃত বা অলৌকিক শক্তির আশ্রয়ে ব্যাখ্যা করার প্রয়াস। বস্তুত ব্যাখ্যার মাধ্যমে কোনো জটিল ও দুর্বোধ্য বিষয়কে স্পষ্ট ও বোধগম্যভাবে প্রকাশ করা হয় । যখন অতিপ্রাকৃতিক ও মনগড়া কারণ উল্লেখ করে কোনোঘটনার বিবৃতি দেওয়া হয় তখন তাকে লৌকিক ব্যাখ্যা বলে। লৌকিক ব্যাখ্যা ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস ও ধ্যানধারণার ওপর নির্ভরশীল। তাই এ প্রকার ব্যাখ্যার কোনো যৌক্তিক ও বৈজ্ঞানিক মূল্য নেই । লৌকিক ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনার সাথে অপ্রাসঙ্গিক হয়ে থাকে। বস্তুত প্রাসঙ্গিকতা হলো ব্যাখ্যার সবচেয়ে বড় গুণ। কোনো ব্যাখ্যা যদি সংশ্লিষ্ট ঘটনার সাথে প্রাসঙ্গিক না হয় তাহলে তার কোনো মূল্য নেই। আর লৌকিক ব্যাখ্যা যেহেতু ব্যক্তির ইচ্ছানুযায়ী হয়ে থাকে তাই এখানে কোনো প্রাসঙ্গিকতা থাকে না।উপরের আলোচনা থেকে বলা যায়, লৌকিক ব্যাখ্যা ব্যক্তির বিশ্বাস, ধ্যান-ধারণা ও মনোভাবের ওপর নির্ভরশীল। এই জাতীয় ব্যাখ্যা কোনো ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস ও আবেগকে পরিতৃপ্ত করলেও যৌক্তিক ও বৈজ্ঞানিক নিয়মের স্থান না থাকায় এই ব্যাখ্যার কোনো সর্বজনীন গ্রহণযোগ্যতা নেই ।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।