দৃশ্যকল্প-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপটির প্রতিফলন ঘটেছে। ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার শৃঙ্খলযোজন রূপটির প্রতিফলন ঘটেছে।ব্যাখ্যা করা হলো যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো কার্য ও তার দূরবর্তী কারণের মধ্যে একটি মধ্যবর্তী পর্যায় আবিষ্কার করা হয় তাকে শৃঙ্খলযোজন বলে। শৃঙ্খলযোজনের মাধ্যমে দেখানো হয় যে, কোনো কার্য তার কারণ থেকে সরাসরি উদ্ভব হয় না, বরং ঘটনার কারণ ও চূড়ান্ত কার্যের মধ্যবর্তী পর্যায় থাকে । এই মধ্যবর্তী পর্যায় অতিক্রম করেই কার্যটি সংঘটিত হয়।তেমনি দৃশ্যকল্প-১ এ দেখানো হয়েছে যে, আর্থিক স্বচ্ছলতার কারণ হলো ভালো চাকরি প্রাপ্তি, ভালো চাকরি পাওয়ার কারণ হলো পরীক্ষায় ভালো ফলাফল, ভালো ফলাফলের কারণ হলো নিয়মিত পড়াশোনা করা। এখানে শৃঙ্খলযোজনের মাধ্যমে কার্যের (আর্থিক স্বচ্ছলতার) ও তার পরবর্তী কারণের (নিয়মিত পড়াশোনা করা) মধ্যে যোগসূত্র তৈরি করা হয়েছে। তাই বলা যায়, দৃশ্যকল্প-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যায় শৃঙ্খলাযোজন রূপটির প্রতিফলন ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপটির প্রতিফলন ঘটেছে। ব্যাখ্…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর