বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপের আলোকে দৃশ্যকল্প-২ বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ বর্ণিত দৃষ্টান্তটি বৈজ্ঞানিক ব্যাখ্যার অন্তর্ভুক্তি রূপ।বিশ্লেষণ করা হলো-সাধারণভাবে অন্তর্ভুক্তির অর্থ হচ্ছে একটি ঘটনাকে অন্য একটি ঘটনার আওতায় নিয়ে আসা বা একটি ক্ষুদ্র ঘটনাকে অন্য একটি বৃহৎ ঘটনার অধীনে ব্যাখ্যা করা। বস্তুত অনেক সময় আলোচ্য ঘটনাকে তার চেয়ে বড় কোনো ঘটনার অধীনে এনে ব্যাখ্যা করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যার এ ধরনের প্রক্রিয়াকেই বলা হয় অন্তর্ভুক্তি । এক্ষেত্রে একটি কম ব্যাপক নিয়মকে তার থেকে ব্যাপকতর নিয়মের অন্তর্ভুক্ত করা হয়।তেমনি দৃশ্যকল্প-২ এ 'দেশ' পদকে বেশি ব্যাপক এবং 'জেলা' পদকে কম ব্যাপক হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি 'জেলা' পদকে 'দেশ' পদের আওতাভুক্ত হিসেবে দেখানো হয়েছে। এভাবেই বৈজ্ঞানিক ব্যাখ্যার অন্তর্ভুক্তি রূপের মাধ্যমে ক্ষুদ্র ঘটনাকে অন্য একটি বৃহৎ, ঘটনার অধীনে ব্যাখ্যা করা হয় ।তাই উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, দৃশ্যকল্প-২ এ বর্ণিত দৃষ্টান্তটি বৈজ্ঞানিক ব্যাখ্যার অন্তর্ভুক্তি রূপ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপের আলোকে দৃশ্যকল্প-২ বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর