উদ্দীপকে 'A [গণিত] ও 'B [গণিত] দ্বারা নির্দেশিত বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপসমূহ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের উল্লেখিত চিত্রে 'A [গণিত] ও 'B [গণিত] দ্বারা বিশ্লেষণ এবং অন্তর্ভুক্তিকে বোঝানো হয়েছে। নিচে বৈজ্ঞানিক ব্যাখ্যার এ দুটি রূপ বিশ্লেষণ করা হলো-উদ্দীপকে 'A [গণিত] দ্বারা নির্দেশিত ব্যাখ্যা রূপ হলো বিশ্লেষণ রূপ। যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো মিশ্রকার্যের যেসকল স্বতন্ত্র কারণ এক সাথে উল্লেখ করা হয় তাই হচ্ছে বিশ্লেষণ (Analysis)। বিশ্লেষণ প্রক্রিয়ায় মিশ্রকার্যের স্বতন্ত্র কারণকে আলাদা আলাদা করে দেখানো হয়। উদাহরণস্বরূপ, নৌকার গতিকে বিশ্লেষণ করলে এর মধ্যে 'নদীর স্রোত', 'বাতাসের বেগ', 'দাঁড়ের ব্যবহার' ইত্যাদি ভিন্ন ভিন্ন কারণের সন্ধান পাওয়া যায়, যেগুলো একসাথে কাজ করে নৌকার গতি সৃষ্টি করে। আর এই স্বতন্ত্র কারণগুলোর উল্লেখ দ্বারা নৌকার গতিকে ব্যাখ্যা করাই হচ্ছে 'বিশ্লেষণ' রূপ।অপরদিকে উদ্দীপকে 'B [গণিত] দ্বারা নির্দেশিত বৈজ্ঞানিক ব্যাখ্যার তৃতীয় রূপটি হলো অন্তর্ভুক্তি। যার মাধ্যমে ব্যাখ্যায় একটি অল্প ব্যাপক নিয়মকে অধিক ব্যাপক নিয়মের অন্তর্ভুক্ত করে উল্লেখ করা হয়। অর্থাৎ অন্তর্ভুক্তি নামক বৈজ্ঞানিক ব্যাখ্যায় অবরোহ প্রক্রিয়া কার্যকর হয়ে থাকে। উদাহরণস্বরূপ 'জোয়ার-ভাটা' যে প্রাকৃতিক নিয়মে সংঘটিত হয়, তা মূলত 'মাধ্যাকর্ষণ নিয়মের' অন্তর্গত একটি কম ব্যাপক নিয়ম। কাজেই জোয়ার-ভাটা সম্পর্কিত বিশেষ নিয়মকে মাধ্যাকর্ষণ নামক সার্বিক নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করার প্রক্রিয়াই হলো বৈজ্ঞানিক ব্যাখ্যার 'অন্তর্ভুক্তি' রূপ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'A ও 'B দ্বারা নির্দেশিত বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপসমূহ বিশ…
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর