শেয়ারFacebookWhatsApp

কোহেলীর বক্তব্যে কোন প্রকার ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।

উত্তর: কোহেলীর বক্তব্যে বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে।ব্যাখ্যা করা হলো-কোনো ঘটনার কার্যকারণ বা প্রকৃত কারণ উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করাকে বলে বৈজ্ঞানিক ব্যাখ্যা। এরূপ ব্যাখ্যার মাধ্যমে ঘটনার প্রকৃতকারণ জানা যায়। পাশাপাশি প্রাকৃতিক ও মৌলিক নিয়ম উল্লেখ করে ঘটনার বিবৃতি দেওয়া হয় বলে বৈজ্ঞানিক ব্যাখ্যা স্থান-কাল-পাত্রভেদে অভিন্ন হয়। যার দৃষ্টান্ত উদ্দীপকে কোহেলীর বক্তব্যে লক্ষ করা যায়। উদ্দীপকে বর্ণিত ঘটনায় বৃষ্টির কারণ হিসেবে কোহেলী বলে, 'সমুদ্রের পানি বাষ্প হয়ে উপরে উঠে একপর্যায়ে তা ভারি হয়ে নিচে নেমে বাতাসের সংস্পর্শে এসে বৃষ্টি হয়ে ফোঁটায় ফোঁটায় ঝরতে থাকে।' তার এই বক্তব্য কার্যকারণ নীতির সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, বৃষ্টি হওয়ার সম্পর্কে কোহেলীর বক্তব্য বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে সাদৃশ্যপূর্ণ।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

কোহেলীর বক্তব্যে কোন প্রকার ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

অল্পশিক্ষিত আমেনা বৃষ্টি হতে দেখে কোহেলীকে বললো, হাতি শূরের মাধ্যমে পানি উপরের দিকে ছুঁড়ে দিলে বৃষ্টি হয়। একথা শুনে কোহেলী হেসে বৃষ্টির কারণ হিসেবে বললো, সমুদ্রের পানি বাষ্প হয়ে উপরে উঠে একপর্যায়ে তা ভারি হয়ে নিচে নেমে বাতাসের সংস্পর্শে এসে বৃষ্টি হয়ে ফোঁটায় ফোঁটায় ঝরতে থাকে।

Sylhet · 2022

উত্তর

কতকগুলো পৃথক কারণের একত্রিত ফলকে বলা হয় মিশ্রকার্য। বা অতিজাগতিক বা অনন্য বিষয় হওয়ার কারণে 'ঈশ্বর' পদের ব্যাখ্যাদান সম্ভব নয়।

উত্তর

অনন্যসাধারণ বিষয়সমূহের ব্যাখ্যা দেওয়া যায় না। যেমন- ঈশ্বর, আত্মা ইত্যাদি বিষয়ের মধ্যে রয়েছে অনন্যসাধারণ বৈশিষ্ট্য, যেগুলোকে জানা বা অনুধাবন করার ক্ষমতা মানুষের নেই। এজন্য এসব বিষয়ের ব্যাখ্যাদান করা অসম্ভব ব্যাপার। পাশাপাশি 'ঈশ্বর' অতিজাগতিক বিষয় হওয়ার কারণে বিশ্লেষণ, শৃঙ্খলযোজন কিংবা অন্তর্ভুক্তি কোনোটিই করা সম্ভব নয়। তাই 'ঈশ্বর' পদের ব্যাখ্যাদান সম্ভব নয়।

উত্তর

কোহেলীর বক্তব্যে বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে।ব্যাখ্যা করা হলো-কোনো ঘটনার কার্যকারণ বা প্রকৃত কারণ উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করাকে বলে বৈজ্ঞানিক ব্যাখ্যা। এরূপ ব্যাখ্যার মাধ্যমে ঘটনার প্রকৃতকারণ জানা যায়। পাশাপাশি প্রাকৃতিক ও মৌলিক নিয়ম উল্লেখ করে ঘটনার বিবৃতি দেওয়া হয় বলে বৈজ্ঞানিক ব্যাখ্যা স্থান-কাল-পাত্রভেদে অভিন্ন হয়। যার দৃষ্টান্ত উদ্দীপকে কোহেলীর বক্তব্যে লক্ষ করা যায়। উদ্দীপকে বর্ণিত ঘটনায় বৃষ্টির কারণ হিসেবে কোহেলী বলে, 'সমুদ্রের পানি বাষ্প হয়ে উপরে উঠে একপর্যায়ে তা ভারি হয়ে নিচে নেমে বাতাসের সংস্পর্শে এসে বৃষ্টি হয়ে ফোঁটায় ফোঁটায় ঝরতে থাকে।' তার এই বক্তব্য কার্যকারণ নীতির সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, বৃষ্টি হওয়ার সম্পর্কে কোহেলীর বক্তব্য বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

আমেনা ও কোহেলীর বক্তব্যে যথাক্রমে লৌকিক ব্যাখ্যা ও বৈজ্ঞানিক ব্যাখ্যার দৃষ্টান্ত লক্ষ করা যায়। নিচে ব্যাখ্যার প্রকারভেদের আলোকে উভয়ের বক্তব্যের মধ্যকার পার্থক্য বিশ্লেষণ করা হলো-উদ্দীপকে বর্ণিত অল্পশিক্ষিত আমেনা বৃষ্টি হতে দেখে বলে, 'হাতি শূরের মাধ্যমে পানি উপরের দিকে ছুঁড়ে দিলে বৃষ্টি হয়।' এখানে সে নিজস্ব বা নিজের মনগড়া কারণ উল্লেখ করে বৃষ্টি হওয়ার কারণ ব্যাখ্যা করেছে। এ কারণে তার এই বক্তব্যকে লৌকিক ব্যাখ্যা বলে। এরূপ ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনার সাথে অপ্রাসঙ্গিক হয়ে থাকে। পাশাপাশি সংশ্লিষ্ট ঘটনাকে সমজাতীয় অন্যান্য ঘটনার সাথে সংযুক্তিকরণ করা হয় না। তাই লৌকিক ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক কারণ ও ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস ও ধ্যান-ধারণা প্রতিফলিত হয়। যেহেতু বিভিন্ন ব্যক্তির বিশ্বাস বিভিন্ন রকম, তাই লৌকিক ব্যাখ্যা স্থান-কাল-পাত্রভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে।অন্যদিকে, কোহেলীর বক্তব্যে প্রতিফলিত বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়। এরূপ ব্যাখ্যায় কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে ঘটনার ব্যাখ্যা দেওয়া হয় এবং সংশ্লিষ্ট ঘটনার সাথে ব্যাখ্যাটি প্রাসঙ্গিক হয়ে থাকে। বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম অনুসরণ করা হয় বলে এ ব্যাখ্যা সবসময় একই হয়। অর্থাৎ, বৈজ্ঞানিক ব্যাখ্যা স্থান-কাল পাত্রভেদে সবসময় একই থাকে।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।