শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে অমি ও জনির বক্তব্যে যে ধরনের ব্যাখ্যা নির্দেশিত হয়েছে তার তুলনামূলক আলোচনা করো।

উত্তর: উদ্দীপকে অমি ও জনির বক্তব্য যথাক্রমে লৌকিক ব্যাখ্যা ও বৈজ্ঞানিক ব্যাখার দৃষ্টান্ত ।নিচে তুলনামূলক আলোচনা করা হলো- অমি জোয়ার-ভাটা'র কারণ হিসেবে মনগড়া ব্যাখ্যা দিয়েছে। আর যে ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক ও কাল্পনিক কারণ উল্লেখ করে ব্যক্তির নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশ পায় তাকে লৌকিক ব্যাখ্যা বলে। লৌকিক ব্যাখ্যায় সংযুক্তিকরণ নেই। তাই এখানে সংশ্লিষ্ট ঘটনাকে অন্যান্য ঘটনার সাথে সংযুক্ত করা হয় না। সর্বোপরি লৌকিক ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক কারণ ও ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস প্রতিফলিত হয়ে থাকে। তাই এ ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয়ে থাকে। অপরদিকে , জোয়ার-ভাটার কারণ হিসেবে জনি চাঁদের আকর্ষণের বিষয়টি উল্লেখ করে। তার এই বক্তব্যটি মৌলিক এবং মূল ঘটনার সাথে প্রাসঙ্গিক। এ কারণে জনির বক্তব্য হলো বৈজ্ঞানিক ব্যাখ্যার দৃষ্টান্ত।বৈজ্ঞানিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয় না। কারণ এখানে ঘটনার এমন কতগুলো দিক বিবেচনা করে ব্যাখ্যা করা হয় যা সকল ক্ষেত্রে একই রকম হয়ে থাকে। কিন্তু লৌকিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয়। পাশাপাশি বৈজ্ঞানিক ব্যাখ্যার বক্তব্য যাচাইযোগ্য। অর্থাৎ সংশ্লিষ্ট ঘটনার যে ব্যাখ্যা প্রদান করা হয় তার যথার্থতা যাচাই করা যায়। কিন্তু লৌকিক ব্যাখ্যার যথার্থতা যাচাইযোগ্য নয়। যার দৃষ্টান্ত উদ্দীপকে অমি ও জনির বক্তব্যে পরিলক্ষিত হয় ।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে অমি ও জনির বক্তব্যে যে ধরনের ব্যাখ্যা নির্দেশিত হয়েছে তার…

উদ্দীপক

অমি বললো, দেব-দেবীর অসন্তোষের কারণে সমুদ্রের পানি ফুলে গিয়ে জোয়ার-ভাটা হয় । জনি বললো, আমরা বিজ্ঞানে পড়েছি চাঁদের আকর্ষণের কারণে সমুদ্রে জোয়ার-ভাটা হয় ।

Dinajpur · 2022

উত্তর

কোনো ঘটনাকে ব্যাখ্যা করতে যখন অদৃশ্য, অতিপ্রাকৃতিক ও দৈবশক্তির সাহায্য নেওয়া হয়, তখন তাকে লৌকিক ব্যাখ্যা বলে ।

উত্তর

বৈজ্ঞানিক ব্যাখ্যায় ঘটনার প্রকৃত কারণ উল্লেখ করা হয় বলে এ ব্যাখ্যা ব্যক্তিভেদে অভিন্ন হয়। যে ব্যাখ্যায় কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে একটি ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়, তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। এতে ঘটনাবলিকে প্রাকৃতিক নিয়মকানুনের অধীনে ব্যাখ্যা করা হয়। এর ফলে কোনো ঘটনা বা বিষয়ের মৌলিকত্ব বজায় থাকে। এ কারণে বৈজ্ঞানিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয় না।

উত্তর

উদ্দীপকে অমির বক্তব্য ব্যাখ্যার লৌকিক দিকটিকে নির্দেশ করে।তা ব্যাখ্যা করা হলো-ব্যাখ্যার মাধ্যমে কোনো জটিল ও দুর্বোধ্য বিষয়কে স্পষ্ট ও বোধগম্যভাবে প্রকাশ করা হয়। যখন অতিপ্রাকৃতিক ও মনগড়া কারণ উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তখন তাকে লৌকিক ব্যাখ্যা বলে। লৌকিক ব্যাখ্যা ব্যক্তির নিজস্ব বিশ্বাস ও ধ্যানধারণার ওপর নির্ভরশীল। তাই এ প্রকার ব্যাখ্যার কোনো যৌক্তিক ও বৈজ্ঞানিক মূল্য নেই।তেমনি উদ্দীপকের ঘটনায় অমি বলে, দেব-দেবীর অসন্তোষের কারণে সমুদ্রের পানি ফুলে গিয়ে জোয়ার-ভাটা হয়। অমির এ ধরনের ব্যাখ্যায় তার ব্যক্তিগত বিশ্বাস ও ধ্যানধারণা প্রতিফলিত হয়েছে। এছাড়া তার ব্যাখ্যায় কাল্পনিক শক্তির প্রকাশ পেয়েছে। তাই বলা যায় যে, অমির বক্তব্য হলো লৌকিক ব্যাখ্যা ।

উত্তর

উদ্দীপকে অমি ও জনির বক্তব্য যথাক্রমে লৌকিক ব্যাখ্যা ও বৈজ্ঞানিক ব্যাখার দৃষ্টান্ত ।নিচে তুলনামূলক আলোচনা করা হলো- অমি জোয়ার-ভাটা'র কারণ হিসেবে মনগড়া ব্যাখ্যা দিয়েছে। আর যে ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক ও কাল্পনিক কারণ উল্লেখ করে ব্যক্তির নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশ পায় তাকে লৌকিক ব্যাখ্যা বলে। লৌকিক ব্যাখ্যায় সংযুক্তিকরণ নেই। তাই এখানে সংশ্লিষ্ট ঘটনাকে অন্যান্য ঘটনার সাথে সংযুক্ত করা হয় না। সর্বোপরি লৌকিক ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক কারণ ও ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস প্রতিফলিত হয়ে থাকে। তাই এ ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয়ে থাকে। অপরদিকে , জোয়ার-ভাটার কারণ হিসেবে জনি চাঁদের আকর্ষণের বিষয়টি উল্লেখ করে। তার এই বক্তব্যটি মৌলিক এবং মূল ঘটনার সাথে প্রাসঙ্গিক। এ কারণে জনির বক্তব্য হলো বৈজ্ঞানিক ব্যাখ্যার দৃষ্টান্ত।বৈজ্ঞানিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয় না। কারণ এখানে ঘটনার এমন কতগুলো দিক বিবেচনা করে ব্যাখ্যা করা হয় যা সকল ক্ষেত্রে একই রকম হয়ে থাকে। কিন্তু লৌকিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয়। পাশাপাশি বৈজ্ঞানিক ব্যাখ্যার বক্তব্য যাচাইযোগ্য। অর্থাৎ সংশ্লিষ্ট ঘটনার যে ব্যাখ্যা প্রদান করা হয় তার যথার্থতা যাচাই করা যায়। কিন্তু লৌকিক ব্যাখ্যার যথার্থতা যাচাইযোগ্য নয়। যার দৃষ্টান্ত উদ্দীপকে অমি ও জনির বক্তব্যে পরিলক্ষিত হয় ।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।