দৃষ্টান্ত-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃষ্টান্ত-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার বিশ্লেষণ রূপের প্রতিফলন ঘটেছে। ব্যাখ্যা করা হলো- বিশ্লেষণ হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার একটি অন্যতম রূপ। জগতে অনেক ঘটনা আছে যেখানে একাধিক ঘটনা বা কারণ মিলিত হয়ে সংশ্লিষ্ট ঘটনা বা কার্যটি সংগঠিত করে। এ ক্ষেত্রে কার্যটিকে বলা হয় মিশ্র বা সংযুক্ত কার্য, যাকে সহজ বা প্রাঞ্জলভাবে উপস্থাপন করাই হচ্ছে বিশ্লেষণ রূপ।তেমনি দৃষ্টান্ত-১ এ বলা হয়েছে , নলকূপের হাতলে চাপ দিলেই পানি উপরে উঠে। এটা একটি মিশ্র কার্য। কারণ নলকূপের এই পানি উঠে আসাটাকে বিশ্লেষণ করলে এর বৈজ্ঞানিক ব্যাখ্যা দাঁড়ায়- বায়ুর প্রতি বর্গ ইঞ্চিতে ১৫ পাউন্ড চাপ দেয়, পানি সব দিকে সমান চাপ দেয়, হাতলে চাপ দিলে নলের ভেতরের বাতাস অপসারিত হয় এবং দুটি বিপরীত চাপের একটি অপসারিত হওয়ায় নলের মধ্যদিয়ে পানির ঊর্ধ্বমুখী গতি সঞ্চারিত হয়ে উপরে উঠে। এভাবে বিশ্লেষণ রূপের মাধ্যমে নলকূপের হাতলে চাপ দিলেই পানির উপরে ওঠার ঘটনা জানা যায়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্য…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর