দৃষ্টান্ত-২ ও দৃষ্টান্ত-৩ এ উল্লিখিত বিষয়সমূহ বিশ্লেষণ করো।
উত্তর: দৃষ্টান্ত-২ এ শৃঙ্খলযোজন এবং দৃষ্টান্ত-৩ এ অন্তর্ভুক্তির বিষয়টি পরিলক্ষিত হয়। নিচে উভয় বিষয় বিশ্লেষণ করা হলো-কার্য ও দূরবর্তী কারণের মধ্যবর্তী স্তর বা পর্যায়কে বলা হয় শৃঙ্খলযোজন। এ শৃঙ্খলযোজনকে আবার প্রক্ষেপণও বলা হয়। তাই শৃঙ্খলযোজন হলো এমন একটি যোগসূত্র যা কার্য ও কারণের উভয় সম্বন্ধকে আবদ্ধ করে বা সম্পর্কিত করে। দৃষ্টান্ত-২ এ বর্ণিত, বর্ষায় পলি জমে মাটির উর্বরতা বৃদ্ধি পায় যা ভালো ফসল হওয়ার কারণ এবং ভালো ফসল হওয়া খাদ্য নিরাপত্তা নিশ্চিত হওয়ার কারণ। এভাবে কার্য ও দূরবর্তী কারণের মধ্যবর্তী যোগসূত্র হচ্ছে শৃঙ্খলযোজন। বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে একটি কম ব্যাপক নিয়মকে অধিক ব্যাপক নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করাকে অন্তর্ভুক্তি বলে। দৃষ্টান্ত-৩ এ উল্লেখিত, বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের মাধ্যাকর্ষণ এর নিয়মানুসারে জড় বস্তু সর্বদা ভূ-পৃষ্ঠে পতিত হবে। অর্থাৎ তিনি মাধ্যাকর্ষণকে বৃহৎ নিয়ম মনে করে ভূপৃষ্ঠের অন্যান্য বিষয়কে এই নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করেছেন। এভাবে কম ব্যাপক নিয়মকে কোনো বেশি ব্যাপক নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করাকে অন্তর্ভুক্তি বলে।উপরিউক্ত আলোচনা বলা যায়, বৈজ্ঞানিক ব্যাখ্যার দুটি রূপ হলো শৃঙ্খলযোজন ও অন্তর্ভুক্তি। স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণে উভয়ে একটি থেকে অন্যটি আলাদা।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-২ ও দৃষ্টান্ত-৩ এ উল্লিখিত বিষয়সমূহ বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর