বৈশিষ্ট্য-১ এ কীসের ইঙ্গিত করা হয়েছে? ইহার প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো।
উত্তর: বৈশিষ্ট্য-১ এ ব্যাখ্যার ইঙ্গিত করা হয়েছে। নিচে ব্যাখ্যার প্রাসঙ্গিকতা উল্লেখ করা হলো-প্রকৃতিতে প্রতিনিয়ত অসংখ্য ঘটনা ঘটে চলেছে এবং কিছু ঘটনা এত জটিল অবস্থায় থাকে যে, সেগুলো সম্পর্কে সুস্পষ্টভাবে কোনোকিছু বলা আমাদের পক্ষে সম্ভব হয় না। ব্যাখ্যার মাধ্যমে ঐ ঘটনাগুলো আমাদের কাছে স্পষ্ট হয় এবং আমরা এগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পারি। এভাবে ব্যাখ্যার মাধ্যমে আমরা কোনো বিষয়ের বা ঘটনার প্রকৃত কারণ জানতে পারি। প্রকৃত ব্যাখ্যায় এসব অলৌকিকতার কোনো স্থান নেই। তাই চূড়ান্তভাবে অন্ধবিশ্বাস ও কুসংস্কার দূর করতে ব্যাখ্যার প্রাসঙ্গিকতা রয়েছে। পাশাপাশি জ্ঞানের পরিধি বৃদ্ধির জন্যও ব্যাখ্যার গুরুত্ব রয়েছে। সাধারণত মানুষ কোনো বিষয় সম্পর্কে খুব বেশি জানতে আগ্রহী হয় না। কিন্তু যখন কেউ কোনো বিষয়ের ব্যাখ্যা দিতে চান তখন তাকে অনেক কিছুই জানতে হয়। কেননা ব্যাখ্যার মধ্যে বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করতে হয়। এতে আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়। তাই বলা যায়, জ্ঞানের পরিধি বৃদ্ধির জন্য ব্যাখ্যার গুরুত্ব অপরিসীম।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
বৈশিষ্ট্য-১ এ কীসের ইঙ্গিত করা হয়েছে? ইহার প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর