বৈশিষ্ট্য-২ এবং বৈশিষ্ট্য-৩ এ নির্দেশিত বিষয়ে বৈসাদৃশ্য বিশ্লেষণ করো।
উত্তর: বৈশিষ্ট্য-২ ও বৈশিষ্ট্য-৩ এ যথাক্রমে বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লৌকিক ব্যাখ্যার দিকটি প্রকাশ পেয়েছে। নিচে উভয়পক্ষের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো-যে ব্যাখ্যায় প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। অন্যদিকে, যে ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক ও কাল্পনিক কারণ উল্লেখ করে ঘটনার ব্যাখ্যা করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনার সাথে প্রাসঙ্গিক হয়ে থাকে। আর প্রাসঙ্গিকতা ব্যাখ্যার একটি বড় গুণ। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনার সাথে অপ্রাসঙ্গিক হয়ে থাকে। অর্থাৎ, এখানে ঘটনার প্রাসঙ্গিকতা অনুপস্থিত থাকে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো ঘটনাকে সমজাতীয় অন্যান্য ঘটনার সাথে সংযুক্ত করে ব্যাখ্যা করা হয়। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যায় সংশ্লিষ্ট ঘটনাকে অন্যান্য ঘটনার সাথে সংযুক্ত করা হয় না। সর্বোপরি বৈজ্ঞানিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয় না। লৌকিক কিন্তু ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয়ে থাকে।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, বৈজ্ঞানিক ও লৌকিক ব্যাখ্যার মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। তবে উভয় প্রকার ব্যাখ্যার মধ্যে বৈজ্ঞানিক ব্যাখ্যাই প্রকৃত ব্যাখ্যা প্রদান করে থাকে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
বৈশিষ্ট্য-২ এবং বৈশিষ্ট্য-৩ এ নির্দেশিত বিষয়ে বৈসাদৃশ্য বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর