দৃশ্যকল্প-২ এ ইঙ্গিতকৃত বিষয়টি কীভাবে বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে সম্পর্কিত? বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ বর্ণিত দৃষ্টান্ত বৈজ্ঞানিক ব্যাখ্যার অন্তর্ভুক্তি রূপের দৃষ্টান্ত। বিশ্লেষণ করা হলো-সাধারণভাবে অন্তর্ভুক্তির অর্থ হচ্ছে একটি ঘটনাকে অন্য একটি ঘটনার আওতায় নিয়ে আসা বা একটি ক্ষুদ্র ঘটনাকে অন্য একটি বৃহৎ ঘটনার অধীন করা। বস্তুত অনেক সময় আলোচ্য ঘটনাকে তার চেয়ে বড় কোনো ঘটনার অধীনে এনে ব্যাখ্যা করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যার এ ধরনের প্রক্রিয়াকেই বলা হয় 'অন্তর্ভুক্তি'। অর্থাৎ, এ ক্ষেত্রে একটি কম ব্যাপক নিয়মকে তার থেকে ব্যাপকতর নিয়মের অন্তর্ভুক্ত করা হয়। আর এভাবে আলোচ্য ব্যাখ্যা পদ্ধতি বেশি ব্যাপক নিয়ম থেকে কম ব্যাপক নিয়মের দিকে অগ্রসর হওয়ায় তা অবরোহ পদ্ধতির অনুসারী হয়ে থাকে। অর্থাৎ, অন্তর্ভুক্তি নামক বৈজ্ঞানিক ব্যাখ্যায় অবরোহ প্রক্রিয়া কার্যকর হয়ে থাকে।উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ উল্লেখিত জোয়ার-ভাটার বিষয়টি যে প্রাকৃতিক নিয়মে সংঘটিত হয়, তা মূলত 'মাধ্যাকর্ষণ নিয়মের' অন্তর্গত। কাজেই জোয়ার-ভাটা সম্পর্কিত কম ব্যাপক বা বিশেষ নিয়মকে অধিক ব্যাপক বা সার্বিক নিয়ম হিসেবে মাধ্যাকর্ষণ নিয়মের আওতায় ব্যাখ্যা করার প্রক্রিয়াই হলো 'অন্তর্ভুক্তি' রূপ। তাই বলা যায়, দৃশ্যকল্প-২ এ ইঙ্গিতকৃত বিষয়টি বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে সম্পর্কিত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ ইঙ্গিতকৃত বিষয়টি কীভাবে বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে সম্প…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর