উদ্দীপকে রহিমের দাদির বক্তব্যে কী ধরনের ব্যাখ্যা সংঘটিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের রহিমের দাদির বক্তব্যে লৌকিক ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-ব্যাখ্যার মাধ্যমে কোনো জটিল ও দুর্বোধ্য বিষয়কে স্পষ্ট ও বোধগম্যভাবে প্রকাশ করা হয়। যখন অতিপ্রাকৃতিক ও মনগড়া কারণ উল্লেখ করে কোনো ঘটনার বিবৃতি দেওয়া হয় তখন তাকে লৌকিক ব্যাখ্যা বলে। লৌকিক ব্যাখ্যা ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস ও ধ্যানধারণার ওপর নির্ভরশীল। তাই এ প্রকার ব্যাখ্যার কোনো যৌক্তিক ও বৈজ্ঞানিক মূল্য নেই।তেমনি আলোচ্য উদ্দীপকের রহিমের দাদি যে ব্যাখ্যা প্রদান করেছে সেখানে তার ব্যক্তিগত বিশ্বাস ও ধ্যানধারণা প্রতিফলিত হয়েছে। এছাড়া তার বক্তব্যে অতিপ্রাকৃতিক ও কাল্পনিক কারণ উল্লেখ রয়েছে। তাই তার বক্তব্য হলো লৌকিক ব্যাখ্যা।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে রহিমের দাদির বক্তব্যে কী ধরনের ব্যাখ্যা সংঘটিত হয়েছে? ব্যা…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর