শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে মাহিনের বক্তব্যে বৈজ্ঞানিক ব্যাখার কোন "রূপটির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে মাহিনের বক্তব্যে বৈজ্ঞানিক ব্যাখ্যার বিশ্লেষণ রূপটির প্রতিফলন ঘটেছে। ব্যাখ্যা করা হলো-বিশ্লেষণ হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার অন্যতম রূপ। বস্তুত এমন অনেক জাগতিক ঘটনা আছে, যেগুলোর সংগঠনের মূলে নির্দিষ্ট একটি কারণ থাকে না, বরং একাধিক ঘটনা বা কারণ মিলিত হয়ে সংশ্লিষ্ট ঘটনা বা কার্যটি সংগঠিত করে। এ ক্ষেত্রে কার্যটিকে বলা হয় মিশ্র বা সংযুক্ত কার্য, যাকে সহজ বা প্রাঞ্জলভাবে উপস্থাপন করাই হচ্ছে 'বিশ্লেষণ'।তেমনি উদ্দীপকে বর্ণিত ঘটনায়, মাহিন বলে, "বাসের গতি নির্ভর করে ইঞ্জিনের শক্তি, চালকের দক্ষতা, জ্বালানি ও রাস্তার অবস্থার ওপর।" অর্থাৎ সে বাসের গতিকে বিশ্লেষণ করেছে ইঞ্জিনের শক্তি, চালকের দক্ষতা, জ্বালানি ও রাস্তার অবস্থার ওপর ভিত্তি করে। এভাবে বিশ্লেষণের মাধ্যমে ভিন্ন ভিন্ন কারণের সন্ধান পাওয়া যায়, যেগুলো একসাথে কাজ করে বাসের গতি সৃষ্টি করে। আর এই স্বতন্ত্র কারণগুলোর উল্লেখ দ্বারা 'বাসের গতিকে' ব্যাখ্যা করাই হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার 'বিশ্লেষণ' রূপ।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে মাহিনের বক্তব্যে বৈজ্ঞানিক ব্যাখার কোন "রূপটির প্রতিফলন ঘট…

উদ্দীপক

চিড়িয়াখানায় বাসে করে ঘুরতে যাওয়ার সময় মাহিন বললো, "বাসের গতি নির্ভর করে ইঞ্জিনের শক্তি, চালকের দক্ষতা, জ্বালানি ও রাস্তার অবস্থার ওপর।” চিড়িয়াখানায় পৌঁছানোর পর ঘুরে বেড়ানোর এক পর্যায়ে মাহিনের ভাই আমেরিকা থেকে ফোন করে বললেন, "বাংলাদেশে এখন দিন, তাই তোমরা ঘুরে বেড়াচ্ছো। কিন্তু আমেরিকায় এখন রাত। এই রাত ও দিন হওয়ার কারণ হচ্ছে পৃথিবী নামক গ্রহের গতি। আবার এই গতি অন্য একটি বৃহৎ গতি শক্তির অধীন।" এর পর দুপুরে খাবার খেতে গিয়ে নাফিজ বললো, "ভালো রাধুনী ও ভালো মানের উপকরণ থাকলে ভালো রান্না হয়।"

Rajshahi · 2021

উত্তর

উদ্দীপকে মাহিনের বক্তব্যে বৈজ্ঞানিক ব্যাখ্যার বিশ্লেষণ রূপটির প্রতিফলন ঘটেছে। ব্যাখ্যা করা হলো-বিশ্লেষণ হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার অন্যতম রূপ। বস্তুত এমন অনেক জাগতিক ঘটনা আছে, যেগুলোর সংগঠনের মূলে নির্দিষ্ট একটি কারণ থাকে না, বরং একাধিক ঘটনা বা কারণ মিলিত হয়ে সংশ্লিষ্ট ঘটনা বা কার্যটি সংগঠিত করে। এ ক্ষেত্রে কার্যটিকে বলা হয় মিশ্র বা সংযুক্ত কার্য, যাকে সহজ বা প্রাঞ্জলভাবে উপস্থাপন করাই হচ্ছে 'বিশ্লেষণ'।তেমনি উদ্দীপকে বর্ণিত ঘটনায়, মাহিন বলে, "বাসের গতি নির্ভর করে ইঞ্জিনের শক্তি, চালকের দক্ষতা, জ্বালানি ও রাস্তার অবস্থার ওপর।" অর্থাৎ সে বাসের গতিকে বিশ্লেষণ করেছে ইঞ্জিনের শক্তি, চালকের দক্ষতা, জ্বালানি ও রাস্তার অবস্থার ওপর ভিত্তি করে। এভাবে বিশ্লেষণের মাধ্যমে ভিন্ন ভিন্ন কারণের সন্ধান পাওয়া যায়, যেগুলো একসাথে কাজ করে বাসের গতি সৃষ্টি করে। আর এই স্বতন্ত্র কারণগুলোর উল্লেখ দ্বারা 'বাসের গতিকে' ব্যাখ্যা করাই হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার 'বিশ্লেষণ' রূপ।

উত্তর

বৈজ্ঞানিক ব্যাখ্যার আলোকে মাহিনের ভাইয়ের বক্তব্যে অন্তর্ভুক্তি ও নাফিজের বক্তব্যে শৃঙ্খলযোজনের দৃষ্টান্ত পরিলক্ষিত হয়। নিচে উভয়ের বক্তব্য তুলনামূলকভাবে আলোচনা করা হলো-উদ্দীপকে মাহিনের ভাই বলেন, রাত ও দিন হওয়ার কারণ হচ্ছে পৃথিবী নামক গ্রহের গতি। আবার এই গতি অন্য একটি বৃহৎ গতি শক্তির অধীন। এভাবে একটি ঘটনাকে অন্য একটি ঘটনার আওতায় নিয়ে আসা বা একটি ঘটনাকে অন্য একটি ঘটনার অধীন করার প্রক্রিয়া হলো অন্তর্ভুক্তি। আর অন্তর্ভুক্তি হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার একটি অন্যতম রূপ। বস্তুত অন্তর্ভুক্তির মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যায় অবরোহ প্রক্রিয়া কার্যকর হয়ে থাকে।অন্যদিকে নাফিজ বলে, "ভালো রাধুনী ও ভালো মানের উপকরণ থাকলে ভালো রান্না হয়।" তার এই বক্তব্য শৃঙ্খলযোজনের সাথে সাদৃশ্যপূর্ণ। আর শৃঙ্খলযোজন হচ্ছে কোনো কার্য ও তার দূরবর্তী কারণের মধ্যে একটি মধ্যবর্তী পর্যায় আবিষ্কার করার উপায়। শৃঙ্খলযোজনের মাধ্যমে দেখানো হয় যে, কোনো কার্য তার কারণ থেকে সরাসরি উদ্ভব হয় না, বরং ঘটনার কারণ ও চূড়ান্ত কার্যের মধ্যবর্তী পর্যায়ে থাকে। এই মধ্যবর্তী পর্যায় অতিক্রম করেই কার্যটি সংঘটিত হয়। তাই বলা যায়, অন্তর্ভুক্তি ও শৃঙ্খলযোজন দুটি ভিন্ন বিষয়। এ কারণে উদ্দীপকের মাহিনের ভাইয়ের বক্তব্যের সাথে নাফিজের বক্তব্যের ভিন্নতা রয়েছে।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।