বৈজ্ঞানিক ব্যাখ্যার আলোকে মাহিনের ভাইয়ের ও নাফিজের বক্তব্যের তুলনামূলক আলোচনা করো।
উত্তর: বৈজ্ঞানিক ব্যাখ্যার আলোকে মাহিনের ভাইয়ের বক্তব্যে অন্তর্ভুক্তি ও নাফিজের বক্তব্যে শৃঙ্খলযোজনের দৃষ্টান্ত পরিলক্ষিত হয়। নিচে উভয়ের বক্তব্য তুলনামূলকভাবে আলোচনা করা হলো-উদ্দীপকে মাহিনের ভাই বলেন, রাত ও দিন হওয়ার কারণ হচ্ছে পৃথিবী নামক গ্রহের গতি। আবার এই গতি অন্য একটি বৃহৎ গতি শক্তির অধীন। এভাবে একটি ঘটনাকে অন্য একটি ঘটনার আওতায় নিয়ে আসা বা একটি ঘটনাকে অন্য একটি ঘটনার অধীন করার প্রক্রিয়া হলো অন্তর্ভুক্তি। আর অন্তর্ভুক্তি হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার একটি অন্যতম রূপ। বস্তুত অন্তর্ভুক্তির মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যায় অবরোহ প্রক্রিয়া কার্যকর হয়ে থাকে।অন্যদিকে নাফিজ বলে, "ভালো রাধুনী ও ভালো মানের উপকরণ থাকলে ভালো রান্না হয়।" তার এই বক্তব্য শৃঙ্খলযোজনের সাথে সাদৃশ্যপূর্ণ। আর শৃঙ্খলযোজন হচ্ছে কোনো কার্য ও তার দূরবর্তী কারণের মধ্যে একটি মধ্যবর্তী পর্যায় আবিষ্কার করার উপায়। শৃঙ্খলযোজনের মাধ্যমে দেখানো হয় যে, কোনো কার্য তার কারণ থেকে সরাসরি উদ্ভব হয় না, বরং ঘটনার কারণ ও চূড়ান্ত কার্যের মধ্যবর্তী পর্যায়ে থাকে। এই মধ্যবর্তী পর্যায় অতিক্রম করেই কার্যটি সংঘটিত হয়। তাই বলা যায়, অন্তর্ভুক্তি ও শৃঙ্খলযোজন দুটি ভিন্ন বিষয়। এ কারণে উদ্দীপকের মাহিনের ভাইয়ের বক্তব্যের সাথে নাফিজের বক্তব্যের ভিন্নতা রয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
বৈজ্ঞানিক ব্যাখ্যার আলোকে মাহিনের ভাইয়ের ও নাফিজের বক্তব্যের তুলনাম…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর