রাহাতের বাবার বক্তব্যে কোন ধরনের ব্যাখ্যা প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: রাহাতের বাবার বক্তব্যে লৌকিক ব্যাখ্যা প্রতিফলিত হয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো- যখন অতিপ্রাকৃতিক ও মনগড়া কারণ উল্লেখ করে কোনো ঘটনার বিবৃতি দেওয়া হয় তখন তাকে লৌকিক ব্যাখ্যা বলে। লৌকিক ব্যাখ্যা ব্যক্তির নিজস্ব বিশ্বাস ও ধ্যানধারণার ওপর নির্ভরশীল।লৌকিক ব্যাখ্যায় লৌকিক কাহিনী ও অন্ধ বিশ্বাসকে প্রাধান্য দেওয়া। লৌকিক ব্যাখ্যার বাস্তব কোনো ভিত্তি নেই। তাই এ প্রকার ব্যাখ্যার কোনো যৌক্তিক ও বৈজ্ঞানিক মূল্য নেই। তেমনি আলোচ্য উদ্দীপকে রাহাতের বাবা বজ্রপাত সম্পর্কে বলেন, "বজ্রপাত হলো আকাশে দানব কর্তৃক নিক্ষেপিত সাদা আগুনের ঝলক।" তার এই বক্তব্য বজ্রপাতের সংজ্ঞার সঙ্গে অপ্রাসঙ্গিক এবং এটি রাহাতের বাবার নিজস্ব বক্তব্য। তাই বলা যায়, রাহাতের বাবার বক্তব্য লৌকিক ব্যাখ্যার সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
রাহাতের বাবার বক্তব্যে কোন ধরনের ব্যাখ্যা প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর