উদ্দীপকে সজীবের বক্তব্যে ব্যাখ্যার কোন দিকটিকে নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে সজীবের বক্তব্যে ব্যাখ্যার লৌকিক দিকটিকে নির্দেশ করে। ব্যাখ্যা করা হলো-ব্যাখ্যার মাধ্যমে কোনো জটিল ও দুর্বোধ্য বিষয়কে স্পষ্ট ও বোধগম্যভাবে প্রকাশ করা হয়। যখন অতিপ্রাকৃতিক ও মনগড়া কারণ উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তখন তাকে লৌকিক ব্যাখ্যা বলে। লৌকিক ব্যাখ্যা ব্যক্তির নিজস্ব বিশ্বাস ও ধ্যানধারণার ওপর নির্ভরশীল। লৌকিক ব্যাখ্যা লৌকিক কাহিনী ও অন্ধ বিশ্বাসের উপর নির্ভরশীল। তাই এ প্রকার ব্যাখ্যার কোনো যৌক্তিক ও বৈজ্ঞানিক মূল্য নেই।তেমনি উদ্দীপকে সজীব ব্রিজ ভাঙ্গার যে ব্যাখ্যা প্রদান করেছে সেখানে তার ব্যক্তিগত বিশ্বাস ও ধ্যানধারণা প্রতিফলিত হয়েছে। এছাড়া তার ব্যাখ্যায় কাল্পনিক কারণ প্রকাশ পেয়েছে যেখানে কোনো যুক্তি কিংবা সত্যতা নেই কল্পনা করে ব্যাখ্যা প্রদান করা হয়েছে। তাই বলা যায় যে, সজীবের বক্তব্য হলো লৌকিক ব্যাখ্যা।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সজীবের বক্তব্যে ব্যাখ্যার কোন দিকটিকে নির্দেশ করছে? ব্যাখ্…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর