এলাকাবাসীর অভিমত কোন ধরনের ব্যাখ্যাকে নির্দেশ করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে এলাকাবাসীর অভিমত লৌকিক ব্যাখ্যাকে নির্দেশ করেছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-কোনো জটিল ও দুর্বোধ্য বিষয়কে ব্যাখ্যার মাধ্যমে স্পষ্ট ও বোধগম্যভাবে নি প্রকাশ করা যায়। যখন অতিপ্রাকৃতিক ও মনগড়া কারণ উল্লেখ করে কোনোঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তখন তাকে লৌকিক ব্যাখ্যা বলে। লৌকিক ব্যাখ্যা ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস ও ধ্যানধারণার ওপর নির্ভরশীল। তাই এ প্রকার ব্যাখ্যার কোনো যৌক্তিক ও বৈজ্ঞানিক মূল্য নেই।তেমনি উদ্দীপকে বলা হয়েছে, বাংলাদেশে চারটি হাত ও পা নিয়ে জন্ম হয় এক শিশুর। বিশেষজ্ঞ ডাক্তারদের মতে, জিনগত কারণে এবং উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক সেবন করলে এ ধরনের ঘটনা ঘটতে পারে। এলাকার লোকজনের অভিমত দেবতার অসন্তুষ্টির জন্যই এমন শিশুর জন্ম হয়। তাদের এই ব্যাখ্যা মনগড়া এবং ব্যক্তিগত বিশ্বাস নির্ভর। তাই বলা যায় উদ্দীপকের এলাকাবাসীর এই ব্যাখ্যা হলো লৌকিক ব্যাখ্যা।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
এলাকাবাসীর অভিমত কোন ধরনের ব্যাখ্যাকে নির্দেশ করেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর