ডাক্তারদের মতামত কি যথার্থ? ব্যাখ্যার আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: ডাক্তারদের মতামত যথার্থ। কারণ তারা বৈজ্ঞানিক ব্যাখ্যার আলোকেই মতামত দিয়েছেন। নিচে ব্যাখ্যার আলোকে তা বিশ্লেষণ করা হলো-যখন কোনো ঘটনার কার্যকারণ বা প্রাকৃতিক কারণ উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয় তখন তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যাই হলো প্রকৃত ব্যাখ্যা যেখানে ঘটনার প্রকৃত কারণ জানা যায় এবং ঘটনার স্বরূপ উন্মোচিত হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার সময় বৈজ্ঞানিক যুক্তি অবলম্বন করা হয়।বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনোরুপ লৌকিক বা মনগড়া কোনো তথ্য থাকেনা।তেমনি উদ্দীপকে বলা হয়েছে বাংলাদেশে চারটি হাত ও পা নিয়ে জন্ম হয় এক শিশুর। বিশেষজ্ঞ ডাক্তারদের মতে, জিনগত কারণে এবং উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক সেবন করলে এ ধরনের ঘটনা ঘটতে পারে। ডাক্তারদের এরূপ বক্তব্য মৌলিক এবং প্রকৃত ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ। এ কারণে এটি বৈজ্ঞানিক ব্যাখ্যা। বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় বলে এ ব্যাখ্যা সবসময় একই থাকে এবং স্থান-কাল-পাত্রভেদে বৈজ্ঞানিক ব্যাখ্যা ভিন্ন হয় না।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, বৈজ্ঞানিক ব্যাখ্যার আলোকে মতামত দেয়ায় ডাক্তারদের মতামত যথার্থ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ডাক্তারদের মতামত কি যথার্থ? ব্যাখ্যার আলোকে বিশ্লেষণ করো।
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর