দৃশ্যপট-১ এ কোন ব্যাখ্যা প্রতিফলিত হয়েছে?
উত্তর: দৃশ্যকল্প-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রতিফলিত হয়েছে। বর্ণনা করা হলো-আমরা জানি শৃঙ্খলযোজন বৈজ্ঞানিক ব্যাখ্যার একটি রূপ। যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো কার্য ও তার দূরবর্তী কারণের মধ্যে একটি মধ্যবর্তী পর্যায় আবিষ্কার করা হয় তাকে শৃঙ্খলযোজন বলে। শৃঙ্খলযোজনের মাধ্যমে দেখানো হয় যে, কোনো কার্য তার কারণ থেকে সরাসরি উদ্ভব হয় না, বরং ঘটনার কারণ ও চূড়ান্ত কার্যের মধ্যবর্তী পর্যায়ে থাকে। এই মধ্যবর্তী পর্যায় অতিক্রম করেই কার্যটি সংঘটিত হয়। তেমনি দৃশ্যকল্প-১ এ উল্লেখ করা হয়েছে যে, কার্য ও কারণের মধ্যে একটি মধ্যবর্তী স্তর থাকে। যেমন: মেডিসিন স্পেশালিস্ট হতে গেলে প্রথমে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর মধ্যবর্তী স্তর হিসেবে ভূমিকা পালন করবে নিয়মিত পড়াশোনা করা, পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, ইন্টার্নশিপ করা এবং চর্চা করা। এভাবে বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে কার্য ও কারণের সম্পর্ক প্রকাশ করা যায়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যপট-১ এ কোন ব্যাখ্যা প্রতিফলিত হয়েছে?
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর