দৃশ্যপট-১ এ যৌক্তিক সংজ্ঞার কোন অনুপপত্তি ঘটেছে?
উত্তর: দৃশ্যকল্প-১-এ চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। ব্যাখ্যা করা হলো-কোনো পদের সংজ্ঞায় পদটির পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে স্পষ্টভাবে প্রকাশ করা হয়। সংজ্ঞার ক্ষেত্রে পদের জাত্যর্থের কম বা বেশি উল্লেখ করা যায় না। এছাড়া কোনো পদের সংজ্ঞার ক্ষেত্রে কতকগুলো নিয়ম আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম অনুসারে কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে সেই পদের সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। যদি যৌক্তিক সংজ্ঞার এই নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় পদটির সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা হয় তাহলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞার এই ত্রুটিকে চক্রক সংজ্ঞা অনুপপত্তি বলে।তেমনি দৃশ্যকল্প-১-এ বলা হয়েছে যে, 'ফুল হয় পুষ্প'। এখানে 'ফুল' ও 'পুষ্প' পরস্পর সমার্থক শব্দ। যেহেতু যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করে সংজ্ঞায় সমার্থক শব্দ ব্যবহার করা হয়েছে, তাই বলা যায় যে, উদ্দীপকের দৃশ্যকল্প-১-এ চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যপট-১ এ যৌক্তিক সংজ্ঞার কোন অনুপপত্তি ঘটেছে?
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর