দৃশ্যপট-২ ও ৩-এ প্রতিফলিত বিষয়গুলোর পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩-এর মাধ্যমে যথাক্রমে সংজ্ঞা ও বর্ণনা নির্দেশিত হয়েছে। আর সংজ্ঞা ও বর্ণনার মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। নিচে বিষয়গুলোর মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো-দৃশ্যকল্প-২-এ সংশ্লিষ্ট পদের পূর্ণ জাত্যর্থ প্রকাশের মাধ্যমে পদটিকে স্পষ্টভাবে প্রকাশ করা হয়েছে। আর কোনো পদের পূর্ণ জাত্যর্থ প্রকাশের মাধ্যমে পদটিকে স্পষ্টভাবে প্রকাশ করলে তাকে যৌক্তিক সংজ্ঞা বলে। যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে একটি পদের যথার্থ অর্থ আমরা জানতে পারি। সংজ্ঞার ক্ষেত্রে সুনির্দিষ্ট কতকগুলো নিয়ম আবশ্যিকভাবে পালন করতে হয়। তাই সবসময় একই রকম হয়। কোনো ব্যক্তির ইচ্ছামতো সংজ্ঞা প্রদানের কোনো সুযোগ থাকে না। সংজ্ঞা একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। তাই সংজ্ঞায়ন প্রক্রিয়া বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক। অপরদিকে, দৃশ্যকল্প-৩-এর মাধ্যমে বর্ণনা প্রকাশিত হয়েছে। কেননা কোনো একটি বিষয়কে যেভাবে বর্ণনা করা হয় এখানে বিষয়টিকে সেভাবে উপস্থাপন করা হয়েছে। বর্ণনার ক্ষেত্রে কোনো পদের আংশিক জাত্যর্থ উল্লেখ করে একটি পদকে প্রকাশ করা হয়। বর্ণনার কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। তাই একটি পদের বিভিন্ন রকম বর্ণনা দেওয়া যায়। এমন অনেক পদ আছে যেগুলোর সংজ্ঞা দেওয়া যায় না কিন্তু বর্ণনা দেওয়া যায়। তাই বর্ণনার ক্ষেত্র ব্যাপক। বর্ণনার কোনো নিয়ম না থাকায় এটির ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন বা অনুপপত্তির কোনো সম্ভাবনা থাকে না।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, সংজ্ঞা ও বর্ণনার মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। আর উভয় প্রক্রিয়ার মধ্যে সংজ্ঞার বেশি গুরুত্ব রয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যপট-২ ও ৩-এ প্রতিফলিত বিষয়গুলোর পার্থক্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর