শেয়ারFacebookWhatsApp

পাঠ্যপুস্তকের আলোকে দৃষ্টান্ত-২ ও দৃষ্টান্ত-৩ এ নির্দেশিত বিষয়সমূহ মূল্যায়ন করো।

উত্তর: উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ বিশ্লেষণ এবং দৃষ্টান্ত-৩ এ শৃঙ্খলযোজনের ধারণা পরিলক্ষিত হয়। নিচে উভয় বিষয়সমূহ মূল্যায়ন করা হলো- বিশ্লেষণ হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার অন্যতম রূপ। জাগতিক অনেক ঘটনা আছে, যেগুলোর সংগঠনের মূলে নির্দিষ্ট একটি কারণ থাকে না। বরং একাধিক ঘটনা বা কারণ মিলিত হয়ে সংশ্লিষ্ট ঘটনা বা কার্যটি সংগঠিত করে। এ ক্ষেত্রে কার্যটিকে বলা হয় মিশ্র বা সংযুক্ত কার্য। যাকে সহজ বা প্রাঞ্জলভাবে উপস্থাপন করাই হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার বিশ্লেষণ-রূপ। দৃষ্টান্ত-২ এ উল্লেখিত, নৌকার গতিকে বিশ্লেষণ করলে এর মধ্যে 'নদীর স্রোত', 'বাতাসের বেগ', 'দাঁড়ের ব্যবহার' ইত্যাদি ভিন্ন ভিন্ন কারণের সন্ধান পাওয়া যায়, যেগুলো একসাথে কাজ করে নৌকার গতি সৃষ্টি করে। আর এই স্বতন্ত্র কারণগুলোর উল্লেখ দ্বারা 'নৌকার গতিকে ব্যাখ্যা করাই হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার 'বিশ্লেষণ' রূপ। বৈজ্ঞানিক ব্যাখ্যার তিনটি রূপের আরেকটি হলো শৃঙ্খলযোজন। সাধারণত যে প্রক্রিয়ার মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো কার্য ও তার দূরবর্তী কারণের মধ্যে একটি মধ্যবর্তী পর্যায় আবিষ্কার করা হয় তাকে শৃঙ্খলযোজন বলে। অর্থাৎ, এ প্রক্রিয়ার মাধ্যমে দেখানো হয় যে, কোনো কার্য তার কারণ থেকে সরাসরি উদ্ভূত নয়। বরং, এতে মধ্যবর্তী পর্যায় থাকে। এই মধ্যবর্তী পর্যায় অতিক্রম করেই কার্যটি সংঘটিত হয়। যেমন- দৃষ্টান্ত-৩ এ ভালো বৃষ্টিপাতকে সমৃদ্ধির কারণ বলে ধারণা করা হয়। বিষয়টিকে শৃঙ্খলযোজনের মাধ্যমে এভাবে বলা যায়, ভালো বৃষ্টিপাত থেকে ভালো ফসল হয় এবং সেসব ফসল বিক্রির মাধ্যমে সমৃদ্ধি আসে। পরিশেষে বলা যায়, বিশ্লেষণ এবং শৃঙ্খলযোজন দুটি ভিন্ন প্রক্রিয়া। এ দুটি প্রক্রিয়ার মাধ্যমে একটি বিষয়কে সহজে ও সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা যায়।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

পাঠ্যপুস্তকের আলোকে দৃষ্টান্ত-২ ও দৃষ্টান্ত-৩ এ নির্দেশিত বিষয়সমূহ …

উদ্দীপক

দৃষ্টান্ত-২: নদীতে চলমান একটি নৌকার গতি।দৃষ্টান্ত-৩: ভালো বৃষ্টিপাতকে সমৃদ্ধির কারণ বলে ধারণা করা।

Comilla · 2021

উত্তর

ব্যাখ্যা দুই প্রকার। যথা- বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লৌকিক ব্যাখ্যা।

উত্তর

জড় পদার্থের মুখ্য গুণসমূহের বৈজ্ঞানিক ব্যাখ্যা করা যায় না। জড় পদার্থের মুখ্য গুণ যেমন- আকার, আকৃতি, গতি, বিস্তৃতি, ওজন, দেশ, কাল ইত্যাদির বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্ভব নয়। এই গুণগুলো পদার্থের নিজস্ব গুণ। এই সব গুণকে অন্যান্য গুণের সাথে যুক্ত করা যায় না বলে এদের ব্যাখ্যা করা যায় না।

উত্তর

উদ্দীপকে বৈজ্ঞানিক ব্যাখ্যার অন্তর্ভুক্তি রূপটি প্রতিফলিত হয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যার একটি অন্যতম রূপ। অনেক সময় আলোচ্য ঘটনাকে তার চেয়ে বড় কোনো ঘটনার অধীনে এনে ব্যাখ্যাকরা হয়। আর বৈজ্ঞানিক ব্যাখ্যার এ ধরনের প্রক্রিয়াকেই বলা হয় 'অন্তর্ভুক্তি'। এ ক্ষেত্রে একটি কম ব্যাপক নিয়মকে তার থেকে ব্যাপকতর নিয়মের অন্তর্গত করা হয়।তেমনি উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ উল্লেখিত জোয়ার-ভাটার বিষয়টি যে প্রাকৃতিক নিয়মে সংঘটিত হয়, তা মূলত 'মাধ্যাকর্ষণ নিয়মের' অন্তর্গত। এখানে জোয়ার-ভাটা সম্পর্কিত কম ব্যাপক বা বিশেষ নিয়মকে অধিক ব্যাপক বা সার্বিক নিয়মে বা মাধ্যাকর্ষণ নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করা হয়েছে। এ কারণে এরূপ ব্যাখ্যা করার প্রক্রিয়াই হলো বৈজ্ঞানিক ব্যাখ্যার 'অন্তর্ভুক্তি' রূপ।

উত্তর

উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ বিশ্লেষণ এবং দৃষ্টান্ত-৩ এ শৃঙ্খলযোজনের ধারণা পরিলক্ষিত হয়। নিচে উভয় বিষয়সমূহ মূল্যায়ন করা হলো- বিশ্লেষণ হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার অন্যতম রূপ। জাগতিক অনেক ঘটনা আছে, যেগুলোর সংগঠনের মূলে নির্দিষ্ট একটি কারণ থাকে না। বরং একাধিক ঘটনা বা কারণ মিলিত হয়ে সংশ্লিষ্ট ঘটনা বা কার্যটি সংগঠিত করে। এ ক্ষেত্রে কার্যটিকে বলা হয় মিশ্র বা সংযুক্ত কার্য। যাকে সহজ বা প্রাঞ্জলভাবে উপস্থাপন করাই হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার বিশ্লেষণ-রূপ। দৃষ্টান্ত-২ এ উল্লেখিত, নৌকার গতিকে বিশ্লেষণ করলে এর মধ্যে 'নদীর স্রোত', 'বাতাসের বেগ', 'দাঁড়ের ব্যবহার' ইত্যাদি ভিন্ন ভিন্ন কারণের সন্ধান পাওয়া যায়, যেগুলো একসাথে কাজ করে নৌকার গতি সৃষ্টি করে। আর এই স্বতন্ত্র কারণগুলোর উল্লেখ দ্বারা 'নৌকার গতিকে ব্যাখ্যা করাই হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার 'বিশ্লেষণ' রূপ। বৈজ্ঞানিক ব্যাখ্যার তিনটি রূপের আরেকটি হলো শৃঙ্খলযোজন। সাধারণত যে প্রক্রিয়ার মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো কার্য ও তার দূরবর্তী কারণের মধ্যে একটি মধ্যবর্তী পর্যায় আবিষ্কার করা হয় তাকে শৃঙ্খলযোজন বলে। অর্থাৎ, এ প্রক্রিয়ার মাধ্যমে দেখানো হয় যে, কোনো কার্য তার কারণ থেকে সরাসরি উদ্ভূত নয়। বরং, এতে মধ্যবর্তী পর্যায় থাকে। এই মধ্যবর্তী পর্যায় অতিক্রম করেই কার্যটি সংঘটিত হয়। যেমন- দৃষ্টান্ত-৩ এ ভালো বৃষ্টিপাতকে সমৃদ্ধির কারণ বলে ধারণা করা হয়। বিষয়টিকে শৃঙ্খলযোজনের মাধ্যমে এভাবে বলা যায়, ভালো বৃষ্টিপাত থেকে ভালো ফসল হয় এবং সেসব ফসল বিক্রির মাধ্যমে সমৃদ্ধি আসে। পরিশেষে বলা যায়, বিশ্লেষণ এবং শৃঙ্খলযোজন দুটি ভিন্ন প্রক্রিয়া। এ দুটি প্রক্রিয়ার মাধ্যমে একটি বিষয়কে সহজে ও সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা যায়।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।