উদ্দীপকে উল্লেখিত সাধারণ মানুষের ধারণার সঙ্গে বৈজ্ঞানিক গবেষণার যে পার্থক্য দেখা যায়- তা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত সাধারণ মানুষের ধারণা লৌকিক ব্যাখ্যা এবং বৈজ্ঞানিক গবেষণা বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে সাদৃশ্যপূর্ণ। নিচে উভয় ব্যাখ্যার মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো-যে ব্যাখ্যায় প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা দেওয়া হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। অন্যদিকে, যে ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক ও কাল্পনিক কারণ উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা দেওয়া হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনার সাথে প্রাসঙ্গিক হয়ে থাকে। কিন্তু লৌকিক ব্যাখ্যায় ঘটনার প্রাসঙ্গিকতা অনুপস্থিত থাকে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় সংযুক্তিকরণ করা হয়। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যায় সংশ্লিষ্ট ঘটনাকে অন্যান্য ঘটনার সাথে সংযুক্ত করা হয় না। বৈজ্ঞানিক ব্যাখ্যা 'ব্যক্তিভেদে ভিন্ন হয় না। কিন্তু লৌকিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয়ে থাকে।পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক ও লৌকিক ব্যাখ্যার মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। তবে উভয় ব্যাখ্যার মধ্যে বৈজ্ঞানিক ব্যাখ্যাই প্রকৃত তথ্য করে থাকে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত সাধারণ মানুষের ধারণার সঙ্গে বৈজ্ঞানিক গবেষণার যে …
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর