উদ্দীপকে দৃশ্যকল্প-১ যে ব্যাখ্যাকে নির্দেশ করে সেটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যাকে নির্দেশ করে। নিচে সেটি ব্যাখ্যা করা হলো-কোনো জটিল, দুর্বোধ্য ও অস্পষ্ট ঘটনাকে স্পষ্ট, সহজ, সরল ও বোধগম্য করে প্রকাশ করাকে ব্যাখ্যা বলে। আর যখন কোনো ঘটনার কার্যকারণ বা প্রাকৃতিক কারণ উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয় তখন তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। এরূপ ব্যাখ্যায় প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় বলে এ ব্যাখ্যা সবসময় একই থাকে এবং স্থান-কাল-পাত্রভেদে ভিন্ন হয় না। যার দৃষ্টান্ত উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ লক্ষ করা যায়। দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে , চন্দ্র, সূর্য ও পৃথিবী নিজ নিজ কক্ষপথ অতিক্রম করার সময় যখন একই সরল রেখায় অবস্থান করে তখন চন্দ্রগ্রহণ হয়। বস্তু এটিই চন্দ্রগ্রহণের যথার্থ ব্যাখ্যা। তাই উদ্দীপকের এই ব্যাখ্যাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলা যায়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে দৃশ্যকল্প-১ যে ব্যাখ্যাকে নির্দেশ করে সেটি ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর