দৃশ্য-১ এ নির্দেশিত বিষয়টি বৈজ্ঞানিক ব্যাখ্যার আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্য-১ এ নির্দেশিত বিষয়টি বৈজ্ঞানিক ব্যাখ্যার শৃঙ্খলযোজন রূপটি প্রতিফলিত হয়েছে। যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো দূরবর্তী কারণ ও তার কার্যের মধ্যে একটি মধ্যবর্তী অবস্থা আবিষ্কার করা হয়, তাকে শৃঙ্খলযোজন বলে। ব্যাখ্যার এ অংশে দেখানো হয় যে, একটি কার্য সরাসরি কল্পিত কারণ থেকে উদ্ভূত নয়। বরং কার্যটি একটি অন্তর্বর্তী অবস্থা থেকে সৃষ্ট। এরূপ ব্যাখ্যায় 'ক'-কে 'গ'-এর কারণ দেখিয়ে বলা হয় যে, ক হচ্ছে খ-এর কারণ এবং খ হচ্ছে গ-এর কারণ। এভাবে শৃঙ্খলযোজনের সাহায্যে খ-এর মাধ্যমে ক ও গ- এর মধ্যে একটি মধ্যবর্তী সম্পর্ক ব্যাখ্যা করা হয়। শৃঙ্খলযোজনের অনুরূপ দৃষ্টান্ত লক্ষ করা যায় দৃশ্য-১ এ।দৃশ্য-১ এ বলা হয়েছে, সুবর্ষণ হলে ফলন ভালো হয়, ফসলের ভালো দাম পাওয়া যায় এবং কৃষকের সমৃদ্ধি আসে। অর্থাৎ কৃষকের সমৃদ্ধির সাথে সুবর্ষণ হওয়ার কার্যকারণ সম্পর্ক রয়েছে। সুতরাং দৃশ্য-১ এর চিত্রটি বৈজ্ঞানিক ব্যাখ্যার শৃঙ্খলযোজনের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্য-১ এ নির্দেশিত বিষয়টি বৈজ্ঞানিক ব্যাখ্যার আলোকে ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর