উদ্দীপকের অমির বক্তব্য ব্যাখ্যার কোন দিককে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের অমির বক্তব্য ব্যাখ্যার লৌকিক দিককে নির্দেশ করে।লৌকিক ব্যাখ্যা হলো কোনো ঘটনাকে অতিপ্রাকৃত বা অলৌকিক শক্তির সাহায্যে ব্যাখ্যা করার প্রয়াস। বস্তুত প্রকৃতির নিয়মাবলি সম্বন্ধে অনেক সাধারণ মানুষেরই ধারণা খুব সীমিত। নানা কারণে তারা জ্ঞানচর্চার সুযোগও পায় না। এজন্য সাধারণ মানুষ বিভিন্ন কুসংস্কারে বিশ্বাস করে। যেহেতু তাদের বৈজ্ঞানিক জ্ঞান সীমিত, সেহেতু তারা কোনো বিচিত্র বা আপাত রহস্যময় ঘটনাকে অদৃশ্য শক্তির সাহায্যে ব্যাখ্যা করার প্রয়াস পায়। সাধারণ মানুষের এ ব্যাখ্যাই লৌকিক ব্যাখ্যা নামে পরিচিত।উদ্দীপকের অমি বলে, দেব-দেবীর অসন্তোষের কারণে সমুদ্রের পানি ফুলে গিয়ে জোয়ার-ভাটা হয়। এটি অমির মনগড়া ধারণা। এ কারণে তার এ বক্তব্য লৌকিক ব্যাখ্যার দিককেই ইঙ্গিত করে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের অমির বক্তব্য ব্যাখ্যার কোন দিককে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর