উদ্দীপকে ঘটনার কারণ জানার প্রচেষ্টা কোন বিষয়ের সাথে সম্পর্কিত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ঘটনার কারণ জানার প্রচেষ্টা ব্যাখ্যাকরণের সাথে সম্পর্কিত।ব্যাখ্যা হলো কোনো কিছুকে সহজ ও স্পষ্টতর করে তোলা। অর্থাৎ, জাগতিক বিষয়সমূহের মধ্যে অপেক্ষাকৃত জটিল, দুর্বোধ্য, অস্পষ্ট ও রহস্যময় ঘটনাকে সহজ ও সাবলীলভাবে উপস্থাপন করাই ব্যাখ্যার উদ্দেশ্য। বস্তুত আমরা কোনো জটিল বা রহস্যময় ঘটনাকে সরল ও সহজবোধ্য করে জানার চেষ্টা চালাই। যেমন- দিন-রাত হওয়ার কারণ, ঋতু পরিবর্তনের কারণ, বিভিন্ন দুর্যোগ হওয়ার কারণ প্রভৃতি সম্পর্কে আমাদের কৌতূহল বিদ্যমান। এ কারণেই বিভিন্ন বই-পুস্তক, জ্ঞানী ব্যক্তির মাধ্যমে আমরা জগতের এসব রহস্য ভেদ করার চেষ্টা করি। এভাবে কোনো ঘটনার কারণ আবিষ্কার করতে গিয়ে অস্পষ্ট ও দুর্বোধ্য ঘটনাবলিকে সুস্পষ্ট ও সহজবোধ্য করে জানার প্রয়াসকেই আমরা ব্যখ্যা বলি।উদ্দীপকে বলা হয়েছে, এ জগৎ বিচিত্র, জটিল ও রহস্যময়। এ রহস্য উদ্ঘাটন করতে গিয়ে জন্ম হয় জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখার। বস্তুত এসব শাখার মাধ্যমেই আমরা অস্পষ্ট ও দুর্বোধ্য ঘটনাবলিকে জানার প্রয়াস চালাই। তাই বলা যায়, উদ্দীপকে ঘটনার কারণ জানার প্রচেষ্টা ব্যাখ্যাকরণের সাথে সম্পর্কিত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ঘটনার কারণ জানার প্রচেষ্টা কোন বিষয়ের সাথে সম্পর্কিত? ব্যা…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর