উদ্দীপকে কার্তিকের মৃত্যু নিয়ে স্বপনের বক্তব্য যুক্তিবিদ্যার কোন ধরনের ব্যাখ্যার সাথে সাদৃশ্যপূর্ণ? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে কার্তিকের মৃত্যু নিয়ে স্বপনের বক্তব্য যুক্তিবিদ্যায় আলোচিত লৌকিক ব্যাখ্যার সাথে সাদৃশ্যপূর্ণ।লৌকিক ব্যাখ্যা হলো কোনো ঘটনাকে অতিপ্রাকৃত বা অলৌকিক শক্তির সাহায্যে ব্যাখ্যা করার প্রয়াস। বস্তুত প্রকৃতির নিয়মাবলি সম্বন্ধে সাধারণ মানুষের মধ্যে অনেকের ধারণা থাকে খুবই কম। এক শ্রেণির মানুষ নানা কারণে জ্ঞানচর্চার সুযোগও পায় না। এজন্য তারা বহুবিধ কুসংস্কারে আক্রান্ত। এ কারণে এরূপ মানুষ অনেক সময় কোনো জটিল বা আপাত রহস্যময় ঘটনাকে কাল্পনিক বা অদৃশ্য শক্তির সাহায্যে ব্যাখ্যা করার চেষ্টা করে। সাধারণ মানুষের এরূপ প্রয়াসই লৌকিক ব্যাখ্যা। উদ্দীপকে বর্ণিত ঘটনায়, স্বপন জঙ্গলের একটি গুহা দেখিয়ে বন্ধুকে বলে, সেখানে বিরাট এক দানব বাস করে। ঐ দানব গত বছর তার কমল কাকার ছেলে কার্তিককে ধরে মেরে ফেলেছে। বস্তুত সুপনের এ বক্তব্য ঘটনার কার্যকারণ নীতি নির্ভর নয়, বরং নিজের মনগড়া। এ কারণে তার ব্যাখ্যাটি লৌকিক ব্যাখ্যার সাথেই সাদৃশ্যপূর্ণ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কার্তিকের মৃত্যু নিয়ে স্বপনের বক্তব্য যুক্তিবিদ্যার কোন ধর…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর