তথ্য-২ এ কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের যে পদ্ধতির প্রতিফলন ঘটেছে তা মূল্যায়ন করো।
উত্তর: তথ্য-২ এ কার্যকারণ সম্পর্ক নির্ণয়ে অন্বয়ী পদ্ধতির প্রতিফলন ঘটেছে। অন্বয়ী পদ্ধতি মূলত নিরীক্ষণের পদ্ধতি । এ কারণে খুব সহজেই আমরা ঘটনার কার্যকারণ আবিষ্কার করতে পারি । অন্বয়ী পদ্ধতিতে কার্য থেকে কারণ এবং কারণ থেকে কার্যে উভয় দিকেই গমন করা যায়। এটা নিরীক্ষণের পদ্ধতি হওয়াই এর প্রয়োগ খুব ব্যাপক। এই পদ্ধতির সাহায্যে অবান্তর বিষয় অপনয়ন করা যায়। সর্বোপরি এ পদ্ধতির সাহায্যে নিরীক্ষিত ঘটনার যথার্থ কারণ নির্ণয় করা যায়। উদ্দীপকে বর্ণিত ঘটনায় মি. চাকলাদার যেদিন মাংস খান সেদিন পেটে পীড়া দেখা দেয়। অর্থাৎ, মাংসের উপস্থিতি হলো পেটের পীড়ার কারণ। অর্থাৎ, অন্বয়ী পদ্ধতি নিরীক্ষণের পদ্ধতি হওয়ায় মি. চাকলাদার তার বিভিন্ন দিনের খাবার মেনু নিরীক্ষা করেই পেটের পীড়ার কারণ বের করে ফেলেছেন। পরিশেষে বলা যায়, অন্বয়ী পদ্ধতি একটি সহজ সরল পদ্ধতি। তাই এই পদ্ধতির প্রয়োগের ক্ষেত্র খুব ব্যাপক। যেটা আমরা তথ্য-২ এ মি. চাকলাদারের পেটের পীড়ার কারণ বের করার ঘটনায়ও দেখতে পাই ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
তথ্য-২ এ কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের যে পদ্ধতির প্রতিফলন ঘটেছে তা মূ…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর

উত্তর
উত্তর