উদ্দীপকে আসিফের বক্তব্যে ব্যাখ্যার কোন রূপটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে আসিফের বক্তব্যে ব্যাখ্যার বৈজ্ঞানিক রূপটি প্রকাশ পেয়েছে। যে ব্যাখ্যায় কোনো ঘটনার কার্যকারণ নিয়ম আবিষ্কার করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় মূল ঘটনার সাথে অন্য ঘটনার সাদৃশ্য নির্ণয় করা হয় এবং ঘটনাটি সার্বিক নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা প্রদান করা হয়। যেমন- নিউটনের মাধ্যাকর্ষণ নিয়ম সম্পর্কিত তত্ত্ব একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা। কারণ ভূপৃষ্ঠে বস্তুর পতনসহ জোয়ার-ভাটা, গ্রহ-নক্ষত্রের গতিবিধি ইত্যাদি মাধ্যাকর্ষণ নিয়মের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। উদ্দীপকে বর্ণিত ঘটনায় আসিফ মনে করে, সুবর্ষণ হলে জমিতে ফলন ভালো হবে। আর ভালো ফসল উৎপাদন হলে কৃষক ভালো দাম পাবে এবং দেশের সমৃদ্ধি আসবে । প্রকৃতপক্ষে ভালো ফসল উৎপাদনের সাথে একটি দেশের সমৃদ্ধির বিষয়টি কার্যকারণ সূত্রেই প্রতিষ্ঠিত। অর্থাৎ আসিফের বক্তব্যে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপটি প্রকাশ পেয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে আসিফের বক্তব্যে ব্যাখ্যার কোন রূপটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্য…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর