উদ্দীপকে শিমুলের বক্তব্য কোন ধরনের ব্যাখ্যাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে শিমুলের বক্তব্য লৌকিক ব্যাখ্যাকে নির্দেশ করে।লৌকিক ব্যাখ্যা হলো কোনো ঘটনাকে অতিপ্রাকৃত বা অলৌকিক শক্তির সাহায্যে ব্যাখ্যা করার প্রয়াস। বস্তুত প্রকৃতির নিয়মাবলি সম্বন্দ্বে সাধারণ মানুষের ধারণা খুবই কম। নানা প্রতিকূলতার কারণে তারা যথাযথ শিক্ষাও পায় না। এ ধরনের মানুষ বহুবিধ কুসংস্কারে বিশ্বাসী। বৈজ্ঞানিক জ্ঞান সীমিত থাকায় তারা কোনো কোনো ঘটনাকে অদৃশ্য শক্তির সাহায্যে ব্যাখ্যা দেওয়ার প্রয়াস পায়। সাধারণ মানুষের এরূপ প্রয়াসই লৌকিক ব্যাখ্যা নামে পরিচিত।উদ্দীপকের শিমুল বলে, পৃথিবী একটা হাতির পিঠে দাঁড়িয়ে আছে। হাতিটি নড়লেই ভূমিকম্প হয়। কিন্তু এটি ভূমিকম্পের মৌলিক ব্যাখ্যা নয়। তাই শিমুলের এ বক্তব্য লৌকিক ব্যাখ্যার দিকেই ইঙ্গিত করে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে শিমুলের বক্তব্য কোন ধরনের ব্যাখ্যাকে নির্দেশ করে? ব্যাখ্যা…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর