উদ্দীপকের শিমুল ও শাওনের বক্তব্য তোমার পঠিত বিষয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের শিমুল ও শাওনের বক্তব্য যথাক্রমে লৌকিক ব্যাখ্যা ও বৈজ্ঞানিক ব্যাখ্যাকে নির্দেশ করে। নিচে উভয় ব্যাখ্যা বিশ্লেষণ করা হলো-ব্যক্তির মনগড়া ধারণা বা অতিপ্রাকৃত শক্তির আশ্রয়ে যে ব্যাখ্যা দেওয়া হয়, তাকে লৌকিক ব্যাখ্যা বলে। এ ধরনের ব্যাখ্যা ব্যক্তি ভিত্তিতে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। শিমুলের বক্তব্যে এর দৃষ্টান্ত পাওয়া যায়। অন্যদিকে, কোনো ঘটনার কার্যকারণ নিয়ম অনুসরণ করে যে ব্যাখ্যা প্রদান করা হয়, তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। এ ধরনের ব্যাখ্যা সর্বজনীন ও যথার্থ হয়ে থাকে। যেমন-উদ্দীপকের শাওন বলে, ভূতাত্ত্বিক কারণে ভূ-অভ্যন্তরে সৃষ্ট ফাটল অথবা ভাঁজকে সমন্বয় করতেই ভূমিকম্প হয়। বস্তুত এটি ভূমিকম্পের যথার্থ ব্যাখ্যা। এ কারণে শাওনের বক্তব্য বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে সাদৃশ্যপূর্ণ।বৈজ্ঞানিক ব্যাখ্যায় সংশ্লিষ্ট বিষয়ের মৌলিক দিক উল্লেখ করা হয়। এ কারণে বৈজ্ঞানিক ব্যাখ্যায় অলৌকিকতা বা আকস্মিকতার কোনো স্থান নেই। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যায় অতিপ্রাকৃত শক্তির প্রভুত্ব স্বীকার করা হয়।পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক ব্যাখ্যায় ঘটনার মৌলিক ও গুরুত্বপূর্ণ দিক প্রাধান্য পায়। কিন্তু লৌকিক ব্যাখ্যায় ব্যক্তির নিজস্ব বিশ্বাস ও ধ্যান-ধারণা প্রকাশ পায়। এ কারণে লৌকিক ব্যাখ্যার চেয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা অধিক গুরুত্বের দাবিদার।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের শিমুল ও শাওনের বক্তব্য তোমার পঠিত বিষয়ের আলোকে বিশ্লেষণ করো।
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর