উদাহরণ-৩ কীভাবে উদাহরণ-২ এর প্রতিফলিত ব্যাখ্যার রূপ? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদাহরণ-২ হলো বৈজ্ঞানিক ব্যাখ্যার দৃষ্টান্ত এবং উদাহরণ-৩ হলো বৈজ্ঞানিক ব্যাখ্যার একটি গুরুত্বপূর্ণ রূপ 'বিশ্লেষণের' দৃষ্টান্ত। সঙ্গতকারণেই উদাহরণ-৩ হলো উদাহরণ-২ এর প্রতিফলিত রূপ। যে ব্যাখ্যায় কোনো ঘটনার কার্যকারণ নিয়ম আবিষ্কার করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা (Scientific Explanation) বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যার তিনটি রূপের মধ্যে 'বিশ্লেষণ' (Analysis) অন্যতম। বিশ্লেষণ হলো বৈজ্ঞানিক ব্যাখ্যার কোনো মিশ্র কার্যকে স্বতন্ত্র কারণের সাথে যুক্ত করার প্রক্রিয়া। অর্থাৎ এই অংশে ব্যাখ্যার একটি মিশ্র কার্যকে তার ভিন্ন ভিন্ন কারণাংশে বিশ্লেষণ করা হয়। উদ্দীপকে বর্ণিত উদাহরণ-২ ও উদাহরণ-৩ উভয়ই বৈজ্ঞানিক ব্যাখ্যার দৃষ্টান্ত। কারণ উভয় দৃষ্টান্তে কার্যকারণ নিয়ম পরিলক্ষিত হয়। তথাপি উদাহরণ-৩-এ জাহাজের গতির কারণ হিসেবে একাধিক কার্য তথা সাগরের স্রোত, বাতাস, সারেং ও ইঞ্জিনের ভূমিকা স্বীকার করা হয়েছে। অর্থাৎ এখানে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ হিসেবে বিশ্লেষণের ধারণা প্রকাশ পেয়েছে। পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক ব্যাখ্যায় ঘটনার যথার্থ কারণ নির্ণয় করা হয়। এসব কারণ বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ হিসেবে বিশ্লেষণের মাধ্যমে সুস্পষ্ট করা হয়। যেমনটি করা হয়েছে উদাহরণ-৩-এ। এ কারণেই বলা যায়, উদাহরণ-৩ রূপগত অর্থে উদাহরণ-২ এর প্রতিফলিত ব্যাখ্যা।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদাহরণ-৩ কীভাবে উদাহরণ-২ এর প্রতিফলিত ব্যাখ্যার রূপ? পাঠ্যবইয়ের আলো…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর