শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে গ্রামবাসীর মহামারী প্রাদুর্ভাবের ধারণাটি কোন বিষয়কে নির্দেশ করে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে গ্রামবাসীর বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার পেছনে যেসব কারণ স্থানীয় লোকজনের ধারণায় এসেছে তা মূলত লৌকিক ব্যাখ্যাকে নির্দেশ করে।লৌকিক ব্যাখ্যা হলো কোনো ঘটনাকে লোকজ বিশ্বাসের ভিত্তিতে অতিপ্রাকৃত বা অলৌকিক শক্তির আশ্রয়ে ব্যাখ্যা করার প্রয়াস। প্রকৃতির নিয়মাবলি সম্বন্ধে সাধারণ মানুষের ধারণা সাধারণত খুবই কম। জীবনের নানা প্রতিকূলতার কারণে অনেকেই জ্ঞানচর্চার সুযোগ পায় না। এ অবস্থায় তারা অনেক ঘটনাকে অদৃশ্য শক্তির সাহায্যে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। সাধারণ মানুষের এরূপ চেষ্টাই লৌকিক ব্যাখ্যা নামে পরিচিত।উদ্দীপকে বর্ণিত ঘটনায়, করিমপুর গ্রামের লোকেরা নানা রোগে ভুগছিলো। এ জন্য তারা মনে করছিলো এটা শীতলা দেবীর অভিশাপ। এখানে গ্রামবাসীর অনুমানে কুসংস্কারের প্রভাব লক্ষণীয়। কারণ এসব মূলত পানিবাহিত রোগ। দূষিত পানি পান করলে এসব রোগে আক্রান্ত হবার আশঙ্কা থাকে। তাই বলা যায় গ্রামবাসীর ব্যাখ্যা লৌকিক ব্যাখ্যার সাথে সাদৃশ্যপূর্ণ।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে গ্রামবাসীর মহামারী প্রাদুর্ভাবের ধারণাটি কোন বিষয়কে নির্দে…

উদ্দীপক

কমলপুর গ্রামের অধিকাংশ লোক বেতনা নদীর পানি ব্যবহার করে। সম্প্রতি এ নদীর পানিতে কারখানার বর্জ্য মিশ্রিত হচ্ছে। তাই গ্রামের কিছু লোক নানাবিধ রোগে ভুগছে। গ্রামের মানুষ এটিকে 'শীতলা' দেবীর অভিশাপ মনে করছে। কিন্তু গ্রামের একজন বিজ্ঞানের ছাত্র বললো, কারখানার বর্জ্যই বিভিন্ন রোগের কারণ।

Dhaka · 2018

উত্তর

কোনো জটিল, অস্পষ্ট, দুর্বোধ্য ও অনির্দিষ্ট বিষয়কে সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় ব্যক্ত করাই হলো ব্যাখ্যা (Explanation)।

উত্তর

কোনো অস্পষ্ট ও জটিল ঘটনা বা বিষয়কে সহজেই বোধগম্য করার জন্য ব্যাখ্যার প্রয়োজন। ব্যাখ্যা হচ্ছে এমন এক বিবৃতি যার মাধ্যমে বর্ণিত বিষয়ের জটিলতা দূর হয়ে যায়; আর আমাদের জিজ্ঞাসারও পরিতৃপ্তি ঘটে। যেমন: জোয়ার- ভাটার কারণ হিসেবে যখন মাধ্যাকর্ষণ শক্তি, চাঁদের আকর্ষণ প্রভৃতি বিষয়ের মাধ্যমে ব্যাখ্যা প্রদান করা হয় তখনই এ বিষয়ের রহস্য উন্মোচিত হয়। এ কারণেই ব্যাখ্যার প্রয়োজনীয়তা অপরিসীম।

উত্তর

উদ্দীপকে গ্রামবাসীর বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার পেছনে যেসব কারণ স্থানীয় লোকজনের ধারণায় এসেছে তা মূলত লৌকিক ব্যাখ্যাকে নির্দেশ করে।লৌকিক ব্যাখ্যা হলো কোনো ঘটনাকে লোকজ বিশ্বাসের ভিত্তিতে অতিপ্রাকৃত বা অলৌকিক শক্তির আশ্রয়ে ব্যাখ্যা করার প্রয়াস। প্রকৃতির নিয়মাবলি সম্বন্ধে সাধারণ মানুষের ধারণা সাধারণত খুবই কম। জীবনের নানা প্রতিকূলতার কারণে অনেকেই জ্ঞানচর্চার সুযোগ পায় না। এ অবস্থায় তারা অনেক ঘটনাকে অদৃশ্য শক্তির সাহায্যে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। সাধারণ মানুষের এরূপ চেষ্টাই লৌকিক ব্যাখ্যা নামে পরিচিত।উদ্দীপকে বর্ণিত ঘটনায়, করিমপুর গ্রামের লোকেরা নানা রোগে ভুগছিলো। এ জন্য তারা মনে করছিলো এটা শীতলা দেবীর অভিশাপ। এখানে গ্রামবাসীর অনুমানে কুসংস্কারের প্রভাব লক্ষণীয়। কারণ এসব মূলত পানিবাহিত রোগ। দূষিত পানি পান করলে এসব রোগে আক্রান্ত হবার আশঙ্কা থাকে। তাই বলা যায় গ্রামবাসীর ব্যাখ্যা লৌকিক ব্যাখ্যার সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উদ্দীপকে বিজ্ঞানের ছাত্র ও গ্রামবাসীর ধারণায় যথাক্রমে বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লৌকিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। নিচে উভয় ব্যাখ্যার তুলনামূলক আলোচনা করা হলোকোনো ঘটনার কার্যকারণ নিয়ম অনুসরণ করে যে ব্যাখ্যা প্রদান করা হয়, তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। অন্যদিকে, কোনো কার্যকারণ নিয়ম ব্যতিরেকে কেবল মনগড়া ধারণা বা অতিপ্রাকৃত শক্তির আশ্রয়ে যে ব্যাখ্যা প্রদান করা হয়, তাকে লৌকিক ব্যাখ্যা বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদানের সময় সংশ্লিষ্ট বিষয়ের মৌলিক ও প্রাসঙ্গিক বিষয় বিবেচনা করা হয়। এ ধরনের ব্যাখ্যা এমনভাবে প্রদান করা হয়, যা আমাদের জিজ্ঞাসা ও বুদ্ধিবৃত্তিকে পরিতৃপ্ত করে। এ কারণে বৈজ্ঞানিক ব্যাখ্যায় অলৌকিকতা আকস্মিকতার কোনো স্থান নেই। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যায় অতিপ্রাকৃত শক্তির প্রভুত্ব স্বীকার করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যায় সংশ্লিষ্ট ঘটনার নিয়মকে একই জাতীয় অন্যান্য ঘটনার নিয়মের সাথে সংযুক্ত করা হয়। কিন্তু লৌকিক ব্যাখ্যায় অতিপ্রাকৃত শক্তির আশ্রয়ে ও মনগড়া ব্যাখ্যা দেয়া হয় বলে এখানে কোনো সুনির্দিষ্ট নিয়ম থাকে না।উদ্দীপকে বর্ণিত গ্রামবাসীর আলোচনায় লৌকিক ব্যাখ্যার দৃষ্টান্ত লক্ষ করা যায়। কারণ তারা মনগড়া বা অতিপ্রাকৃত শক্তির আশ্রয়ে নানা রোগের কারণ ব্যাখ্যা করে। অন্যদিকে, গ্রামের একজন বিজ্ঞানের ছাত্র একই রোগের কারণ হিসেবে দূষিত পানি ব্যবহারকেই দায়ী করে। কারণ রাসায়নিক কারখানার বর্জ্য নদীতে পড়ায় পানি দূষিত হয়। এ কারণে ছাত্রের ব্যাখ্যা কার্যকারণ নীতির সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং এটি একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা।পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক ব্যাখ্যায় ঘটনার মৌলিক ও গুরুত্বপূর্ণ দিক প্রাধান্য পায়। কিন্তু লৌকিক ব্যাখ্যায় ব্যক্তির নিজস্ব বিশ্বাস ও ধ্যান ধারণা প্রকাশ পায়। এ কারণে লৌকিক ব্যাখ্যার চেয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা সর্বজনীনভাবে গ্রহণযোগ্য ও অধিক গুরুত্বের দাবিদার।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।