উদ্দীপকে বিজ্ঞানের ছাত্র ও গ্রামবাসীর ধারণার পার্থক্য পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে বিজ্ঞানের ছাত্র ও গ্রামবাসীর ধারণায় যথাক্রমে বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লৌকিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। নিচে উভয় ব্যাখ্যার তুলনামূলক আলোচনা করা হলোকোনো ঘটনার কার্যকারণ নিয়ম অনুসরণ করে যে ব্যাখ্যা প্রদান করা হয়, তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। অন্যদিকে, কোনো কার্যকারণ নিয়ম ব্যতিরেকে কেবল মনগড়া ধারণা বা অতিপ্রাকৃত শক্তির আশ্রয়ে যে ব্যাখ্যা প্রদান করা হয়, তাকে লৌকিক ব্যাখ্যা বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদানের সময় সংশ্লিষ্ট বিষয়ের মৌলিক ও প্রাসঙ্গিক বিষয় বিবেচনা করা হয়। এ ধরনের ব্যাখ্যা এমনভাবে প্রদান করা হয়, যা আমাদের জিজ্ঞাসা ও বুদ্ধিবৃত্তিকে পরিতৃপ্ত করে। এ কারণে বৈজ্ঞানিক ব্যাখ্যায় অলৌকিকতা আকস্মিকতার কোনো স্থান নেই। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যায় অতিপ্রাকৃত শক্তির প্রভুত্ব স্বীকার করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যায় সংশ্লিষ্ট ঘটনার নিয়মকে একই জাতীয় অন্যান্য ঘটনার নিয়মের সাথে সংযুক্ত করা হয়। কিন্তু লৌকিক ব্যাখ্যায় অতিপ্রাকৃত শক্তির আশ্রয়ে ও মনগড়া ব্যাখ্যা দেয়া হয় বলে এখানে কোনো সুনির্দিষ্ট নিয়ম থাকে না।উদ্দীপকে বর্ণিত গ্রামবাসীর আলোচনায় লৌকিক ব্যাখ্যার দৃষ্টান্ত লক্ষ করা যায়। কারণ তারা মনগড়া বা অতিপ্রাকৃত শক্তির আশ্রয়ে নানা রোগের কারণ ব্যাখ্যা করে। অন্যদিকে, গ্রামের একজন বিজ্ঞানের ছাত্র একই রোগের কারণ হিসেবে দূষিত পানি ব্যবহারকেই দায়ী করে। কারণ রাসায়নিক কারখানার বর্জ্য নদীতে পড়ায় পানি দূষিত হয়। এ কারণে ছাত্রের ব্যাখ্যা কার্যকারণ নীতির সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং এটি একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা।পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক ব্যাখ্যায় ঘটনার মৌলিক ও গুরুত্বপূর্ণ দিক প্রাধান্য পায়। কিন্তু লৌকিক ব্যাখ্যায় ব্যক্তির নিজস্ব বিশ্বাস ও ধ্যান ধারণা প্রকাশ পায়। এ কারণে লৌকিক ব্যাখ্যার চেয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা সর্বজনীনভাবে গ্রহণযোগ্য ও অধিক গুরুত্বের দাবিদার।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বিজ্ঞানের ছাত্র ও গ্রামবাসীর ধারণার পার্থক্য পাঠ্যবইয়ের আল…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর