শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ এর সিদ্ধান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।

উত্তর: দৃশ্যকল্প-১ এর সিদ্ধান্তে কাকতালীয় অনুপপত্তি ঘটেছে। ব্যতিরেকী পদ্ধতির ভ্রান্ত প্রয়োগে কাকতালীয় অনুপপত্তি ঘটে। ব্যতিরেকী পদ্ধতি মূলত একটি পরীক্ষণ পদ্ধতি। কিন্তু ভ্রান্তভাবে যখন একে নিরীক্ষণের ক্ষেত্রে প্রয়োগ করা হয় এবং কোনো অবান্তর ঘটনার উপস্থিতি ও অনুপস্থিতিকে পার্থক্যসূচক ঘটনা মনে করে কার্যকারণ সম্পর্ক প্রমাণের চেষ্টা করা হয়, সেক্ষেত্রে অনুপপত্তি দেখা দেয়। এই অনুপপত্তিকে কাকতালীয় অনুপপত্তি বলা হয়। দৃশ্যকল্প-১ এ রাইহান বিকেল বেলায় মাঠে বসে আছে। সে হঠাৎ দেখতে পায় যে, মাঠের পাশে একটি তালগাছে একটি কাক এসে বসল এবং সাথে সাথে একটি তাল মাটিতে পড়ে গেল। রাইহান ভাবছে কাক বসাই তাল পড়ার কারণ। কিন্তু বাস্তবে গাছে কাক বসার সাথে তাল পড়ার কোন কার্যকারণ সম্পর্ক নেই। এটা একটা আকস্মিক ঘটনামাত্র। তাই এখানে কাকতালীয় অনুপপত্তি ঘটেছে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-১ এর সিদ্ধান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: রাইহান বিকেল বেলায় মাঠে বসে আছে। সে হঠাৎ দেখতে পায় যে, মাঠের পাশে একটি তালগাছে একটি কাক এসে বসল এবং সাথে সাথে একটি তাল মাটিতে পড়ে গেল। রাইহান ভাবছে কাক বসাই তাল পড়ার কারণ। দৃশ্যকল্প-২: পড়ার টেবিলে রাইহানের ছোট বোন ইতিহাসের বই পড়ছে। রাইহান বলল, "নেপোলিয়ান সম্পর্কে জানো? রাশিয়া আক্রমণ করার কারণেই নেপোলিয়ানের পতন ঘটে।"

Chittagong · 2017

উত্তর

প্রমাণ পদ্ধতির অপর নাম ব্যতিরেকী পদ্ধতি।

উত্তর

আরোহের কোন সিদ্ধান্ত গ্রহণের পূর্বে যেসব বস্তু বা ঘটনা নিরীক্ষা করা দরকার সেগুলো যদি নিরীক্ষণ না করা হয় তাহলে যে অনুপপত্তি ঘটে, তাকে অনিরীক্ষণ অনুপপত্তি বলে। কোন একটা বিষয় নিরীক্ষণের সময় প্রয়োজনীয় সকল অবস্থা নিরীক্ষা না করে, বিশেষ করে প্রতিকূল দৃষ্টান্ত নিরীক্ষণ না করে সিদ্ধান্ত গ্রহণ করলে অনিরীক্ষণ অনুপপত্তি ঘটে। যেমন- কয়েকজন লম্বা লোককে নিরীক্ষণ করে দেখা গেল যে, তাদের বুদ্ধি কম। এ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে, লম্বা লোকের বুদ্ধি কম। এক্ষেত্রে দৃষ্টান্তের অনিরীক্ষণ অনুপপত্তি ঘটবে। কারণ যেসব লম্বা লোক বুদ্ধিমান তাদেরকে অনিরীক্ষণ রেখে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

উত্তর

দৃশ্যকল্প-১ এর সিদ্ধান্তে কাকতালীয় অনুপপত্তি ঘটেছে। ব্যতিরেকী পদ্ধতির ভ্রান্ত প্রয়োগে কাকতালীয় অনুপপত্তি ঘটে। ব্যতিরেকী পদ্ধতি মূলত একটি পরীক্ষণ পদ্ধতি। কিন্তু ভ্রান্তভাবে যখন একে নিরীক্ষণের ক্ষেত্রে প্রয়োগ করা হয় এবং কোনো অবান্তর ঘটনার উপস্থিতি ও অনুপস্থিতিকে পার্থক্যসূচক ঘটনা মনে করে কার্যকারণ সম্পর্ক প্রমাণের চেষ্টা করা হয়, সেক্ষেত্রে অনুপপত্তি দেখা দেয়। এই অনুপপত্তিকে কাকতালীয় অনুপপত্তি বলা হয়। দৃশ্যকল্প-১ এ রাইহান বিকেল বেলায় মাঠে বসে আছে। সে হঠাৎ দেখতে পায় যে, মাঠের পাশে একটি তালগাছে একটি কাক এসে বসল এবং সাথে সাথে একটি তাল মাটিতে পড়ে গেল। রাইহান ভাবছে কাক বসাই তাল পড়ার কারণ। কিন্তু বাস্তবে গাছে কাক বসার সাথে তাল পড়ার কোন কার্যকারণ সম্পর্ক নেই। এটা একটা আকস্মিক ঘটনামাত্র। তাই এখানে কাকতালীয় অনুপপত্তি ঘটেছে।

উত্তর

দৃশ্যকল্প-২ এ পরীক্ষণাত্মক পদ্ধতি ব্যতিরেকী পদ্ধতির অপপ্রয়োগ ঘটেছে। ব্যতিরেকী পদ্ধতিতে একটি সদর্থক দৃষ্টান্ত ও একটি নঞর্থক দৃষ্টান্ত থাকে। সদর্থক দৃষ্টান্তে আলোচ্য ঘটনাটি উপস্থিত থাকে এবং তার সাথে একটি বিশেষ অবস্থাও উপস্থিত থাকে। আর নঞর্থক দৃষ্টান্তের আলোচ্য ঘটনাটি অনুপস্থিত থাকে এবং তার সাথে ঐ বিশেষ অবস্থাও অনুপস্থিত থাকে। দৃষ্টান্ত দুটির মধ্যে মাত্র একটি বিষয়ে প্রভেদ থাকে। অন্যসব বিষয়ে দৃষ্টান্ত দুটির মধ্যে সম্পূর্ণ মিল থাকে। এর মধ্যে যে বিষয়টিতে দৃষ্টান্ত দুটির মধ্যে প্রভেদ, সেটাই হচ্ছে আলোচ্য ঘটনার কার্য ও কারণ। অনেক সময় নিরীক্ষণের সাহায্যে এই পদ্ধতি প্রয়োগ করতে গিয়ে আমরা ভুল করে বসি। দু'টি ঘটনার একটিকে পূর্বে ঘটতে দেখে আমরা পূর্ববর্তী ঘটনাকে পরবর্তী ঘটনার কারণ বলে ধরে নিই। তখনই ব্যতিরেকী পদ্ধতির অপপ্রয়োগ ঘটে। দৃশ্যকল্প-২ এ রাইহান বলে, রাশিয়া আক্রমণ করার কারণেই নেপোলিয়নের পতন ঘটে। মূলত নেপোলিয়নের পতনের পূর্ববর্তী ঘটনা রাশিয়া আক্রমণ হলেও ঘটনা দুটির মধ্যে কোন কার্যকারণ সম্পর্ক নেই। তাই ঘটনা দুটির একটিকে অপরটির কারণ হিসেবে চিহ্নিত করাই ব্যতিরেকী পদ্ধতির অপপ্রয়োগ ঘটেছে। পরিশেষে বলা যায়, ব্যতিরেকী পদ্ধতি একটি পরীক্ষাত্মক পদ্ধতি। কিন্তু যদি নিরীক্ষণের মাধ্যমে উক্ত পদ্ধতিটি প্রয়োগ করা হয় তবে তার অপপ্রয়োগ ঘটে। দৃশ্যকল্প-২ এ নিরীক্ষণের মাধ্যমে রাশিয়া আক্রমণ ও নেপোলিয়নের পতন ঘটনা দুটির মধ্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করা হয়েছে। যার ফলে ব্যতিরেকী পদ্ধতির অপপ্রয়োগ হয়েছে।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।