উদ্দীপকে জুয়েলের ধারণাটির নিয়মগুলো পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জুয়েলের ধারণাটি হচ্ছে সম্ভাবনা। সম্ভাবনা পরিমাপের চারটি নিয়ম রয়েছে। নিচে সম্ভাবনা পরিমাপের নিয়মসমূহ ব্যাখ্যা করা হলো— প্রথম নিয়ম:— অনুকূল বিকল্পের সংখ্যাকে লব এবং মোট বিকল্পের সংখ্যাকে হর হিসেবে গ্রহণ করে যে ভগ্নাংশ পাওয়া যায় তা সকল ঘটনার সম্ভাব্যতার মাত্রা নির্দেশ করে।' এখানে অনুকূল বিকল্প বলতে কোনো ঘটনা সংঘটিত হওয়াকে বোঝায়। অন্যদিকে প্রতিকূল বিকল্প বলতে কোনো ঘটনা সংঘটিত না হওয়াকে বোঝায়। আর মোট বিকল্প বলতে অনুকূল ও প্রতিকূল বিকল্পের যোগফলকে বোঝায় । দ্বিতীয় নিয়ম: 'দুটি স্বতন্ত্র ঘটনা একত্রে ঘটার সম্ভাবনার মাত্রা ঘটনা দুটির পৃথক সম্ভাবনার মাত্রার গুণফলের সমান হবে। এক্ষেত্রে ঘটনার পৃথক সম্ভাবনার মাত্রা নির্ণয় করে এগুলোকে গুণ করতে হবে। তৃতীয় নিয়ম: 'দুটি ঘটনা একত্রে ঘটা সম্ভব না হলে তাদের যে কোনো একটি অথবা অপরটি ঘটার সম্ভাবনার মাত্রা ঐ দুটি ঘটনার পৃথক সম্ভাবনার মাত্রার যোগফলের সমান হবে। চতুর্থ নিয়ম: 'দুটি ঘটনার যৌথ সম্ভাবনার মাত্রা নির্ণয় করতে হলে ঐ দুটি ঘটনার পৃথক অসম্ভাবনার মাত্রার গুণফলকে একক থেকে বিয়োগ করতে হবে।' এক্ষেত্রে প্রথমে দুটি ঘটনার অসম্ভাবনার মাত্রা নির্ণয় করতে হবে। তারপর অসম্ভাবনার মাত্রার গুণফলকে একক থেকে বিয়োগ করতে হবে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জুয়েলের ধারণাটির নিয়মগুলো পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর